খবর লাইভ : রকেট হানা এবং প্যারাগ্লাইডারে চড়ে ইজরায়েল ভূখণ্ডে হামলার পাশাপাশি গাজা সীমান্তে ইজ়রায়েলের তৈরি ইস্পাতের ‘দি গ্রেট স্মার্ট ফেন্স’ ভেঙে অনুপ্রবেশ করেছিল হামাস বাহিনী।
প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজ়রায়েলি শিশুদের খুনের অভিযোগ তুললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘গোয়েন্দা সূত্রে আমরা সুনির্দিষ্ট খবর পেয়েছি, অন্তত ৪০ জন শিশুকে গলা কেটে হামাস জঙ্গিরা খুন করেছে।’’ শিশুহত্যার ‘সচিত্র প্রমাণ’ আমেরিকার হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।
বাইডেন বলেন, ‘‘আমাদের শিশুদের জঙ্গিরা গলা কেটে খুন করেছে, এমন ছবি দেখতে হবে বলে সত্যিই কখনও ভাবিনি।’’
আরও পড়ুনঃ বিহারের বক্সারে ভয়াবহ রেল দুর্ঘটনায় ২১ টি কামরা লাইনচ্যুত ,মৃত ৫; আহত বহু
এদিকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হামলার তিন দিন আগেই ইসরায়েলকে এ ব্যাপারে সতর্ক করেছিল মিসর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল এ কথা জানিয়েছেন।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ-সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।
হামাসের হামলার পর থেকেই ইসরায়েলের গোয়েন্দাদের ব্যর্থতার বিষয়টি ব্যাপকভাবে আলোচনা চলছে।
মিশরের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, চলতি সপ্তাহে কায়রোর পক্ষ থেকে একাধিকবার ইসরায়েলকে সতর্ক করে বলা হয়েছিল যে গাজা থেকে ‘বড় কিছু’ ঘটানোর পরিকল্পনা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি কর্মকর্তারা গাজার হুমকিকে খাটো করে দেখেছেন।
তবে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সতর্কবার্তা পায়নি। এ ব্যাপারে প্রকাশিত খবর ‘সম্পূর্ণ ভুয়ো’।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…