খবর লাইভ : বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হল ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের ৭টি বগি। দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে ট্রেনটি অসমের গুয়াহাটির কামাখ্যায় যাচ্ছিল। বক্সার থেকে আরার মধ্যে এক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা এখনও স্পষ্ট নয়। হতাহতেরও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। এখনও অবধি কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, প্রাথমিকভাবে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ১২০ গতিতে ছিল ট্রেন। ট্রেনের কামরা ছিটকে পড়ে পাশে চাষের জমিতে। আহত বহু। এখনও পৌঁছায়নি রেলের উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন করে ফের পার্থকে জেরা করবে সিবিআই
রাত ৯টা বেজে ৩৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। এক যাত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন, তাঁরা রাতে ঘুমের জন্য শুয়ে পড়েছিলেন। প্রায় সকলেই বিছানা তৈরি করে নিয়েছিলেন। আচমকাই বগিগুলি লাইনচ্যুত হয়ে উল্টে-পাল্টে যায়। ওই যাত্রী অক্ষত আছেন। তাঁর তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, বগির মধ্যে বালিশ, বিছানা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। উপস্থিত হয়েছেন বক্সারের জেলাশাসকও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…