পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন

খবর লাইভ : লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন৷ ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনা চলছিলই৷ সোমবার রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজোরামে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। এই পাঁচ রাজ্যের মধ্যে মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হবে ১৭ ডিসেম্বর। বাকি রাজ্যগুলির বিধানসভার মেয়াদ ফুরচ্ছে জানুয়ারি মাসে।

২০১৮ সালে ছত্তীসগঢ়ে দুই দফায় এবং বাকি চার রাজ্যে এক দফায় ভোট গ্রহণ হয়েছিল। ৯০ আসন বিশিষ্ট ছত্তীসগঢ় বিধানসভায় প্রথম দফা ভোট হয়েছিল মাওবাদী উপদ্রুত ১৮টি আসনে৷ দ্বিতীয় দফার ভোট হয় ৭২টি আসনে৷ মধ্যপ্রদেশ এবং মিজোরামে একই দিনে ভোটের আয়োজন করেছিলেন কমিশন। ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় ভোট হয়েছিল ২৮ নভেম্বর। ওই একই দিনে ৪০ আসনের মিজোরামেও ভোটগ্রহণ হয়। ২০১৮ সালের ৭ ডিসেম্বর ভোট হয় ২০০ বিধানসভা আসনের রাজস্থান এবং ১১৯ আসনের তেলঙ্গানায়৷ তবে পাঁচ রাজ্যেই ভোটগণনা হয়েছিল একই দিনে৷ ১১ ডিসেম্বর।

আরও পড়ুনঃ পুর নিয়োগ মামলার তদন্তে উলুবেড়িয়া-রানাঘাটেও সিবিআই তল্লাশি
ছত্তীসগঢ় এবং রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস৷ ওই দুই রাজ্যেই বিজেপির সঙ্গে মিুখোমুখি লড়াইয়ে নামবে হাত শিবির৷ ২০১৮-র বিধানসভা ভোটে মধ্যপ্রদেশেও জিতেছিল কংগ্রেস৷ তবে দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্য শিন্ডের সাহায্যে দু’ডজন বিধায়ককে ভাঙিয়ে কমল নাথের সরকার ভেঙে দেয় বিজেপি। তেলঙ্গানায় ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। দক্ষিণের এই রাজ্যে এবার ত্রিমুখী লড়াই৷ এ বার ক্ষমতাসীন দলের সঙ্গে টক্কর দেবে কংগ্রেস এবং বিজেপি৷ অন্য দিকে, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-এর সঙ্গে সরাসরি লড়াই হবে কংগ্রেসের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago