খবর লাইভ : পাঠান ও জওয়ান ছবি মুক্তির পর থেকেই লাগাতার খুনের হুমকি পাচ্ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেকারণেই আর কোনও ঝুঁকি নিল না মহারাষ্ট্র সরকার। অবশেষে কিং খানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল একনাথ শিণ্ডে সরকার। অভিনেতাকে দেওয়া হচ্ছে ‘ওয়াই প্লাস’ (Y+) সিকিওরিটি। এবার থেকে সম্পূর্ণ অস্ত্রশস্ত্র সমেত ছ’জন নিরপত্তারক্ষী থাকবে শাহরুখে নয়া নিরাপত্তা ব্যবস্থায়। সপ্তাহের সবদিনই ২৪ ঘণ্টা তাঁরা শাহরুখের জন্য পাহারায় নিযুক্ত থাকবেন। জানা গিয়েছে, তিনটে শিফটে কাজ করবেন তাঁরা।
আরও পড়ুনঃ বিশ্বকাপের এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৫ রেকর্ড
কেন মৃত্যুর হুমকি পাচ্ছেন শাহরুখ? পুলিশের অনুমান, ২০২৩ সালে শাহরুখের দুটি ছবি পাঠান এবং জওয়ান বক্স অফিসে সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। আর সেকারবেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এর আগে মাত্র দু’জন পুলিশ নিযুক্ত থাকত শাহরুখ খানের জন্য। শাহরুখের এই নিরাপত্তার খরচ অবশ্য তাঁকেই বহন করতে হবে। সেই সঙ্গে আনুসঙ্গিক খরচ তথা নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা, গাড়ি বাবদ খরচ ইত্যাদিও শাহরুখকে বইতে হবে। সেই টাকা জমা পড়বে সরকারি কোষাগারে।
কিং খানের মতো এই ধরনের নিরাপত্তা পান আরও এক তারকা। তিনি সলমন খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের থেকে মৃত্যু হুমকি আসার পর ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেতে শুরু করেছিলেন সলমন। এছাড়াও, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকেন আরও চার তারকা। তাঁরা হলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, অক্ষয় কুমার এবং আমির খান। ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা পান তাঁরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…