নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস! নৈনিতাল বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৭ পর্যটকের

খবর লাইভ : উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। শেষ পাওয়া খবর অনুযায়ী দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কমপক্ষে ২৭ জন। তবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ৮টা নাগাদ নৈনিতালের কলাধুঙ্গি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই হরিয়ানার বাসিন্দা। নৈনিতালে বেড়াতে এসেছিলেন। হরিয়ানার হিসার থেকে নৈনিতালের উদ্দেশে বাসটি যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। এদিন পাহাড়ি রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধার কাজ শুরু করে। সোমবার সকালেও সেখানে উদ্ধারকাজ চলছে বলে খবর। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন বলে খবর। তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কীভাবে বাসের চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

এনডিআরএফ জানিয়েছে, এখনও পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে নিহত সাত জনের দেহ শনাক্তকরণের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago