খবর লাইভ : পুর নিয়োগ মামলায় রাজ্যের দিকে দিকে তল্লাশি অভিযান চালালো সিবিআই। নিউ ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতে সিবিআই হানা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সকালে তৃপ্তির বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি খতিয়ে দেখতেই তাঁরা এসেছেন বলে জানা গিয়েছে। এ ছাড়া, দমদম পুরসভার বর্তমান পুরপ্রধান হরেন্দ্র সিংহের বাড়িতেও চলে সিবিআইয়ের অভিযান।
পুর নিয়োগ মামলায় রবিবার সকাল থেকেই জায়গায় জায়গায় তল্লাশি শুরু করে সিবিআই। প্রথমে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই আধিকারিকদের যাওয়ার খবর মেলে। তার পর একে একে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুর এবং দক্ষিণেশ্বরের আবাসস্থলে সিবিআই অভিযান হয়। তারও একটু পরেই কলকাতার পাশাপাশি জেলায় জেলায় সিবিআই হানার খবর পাওয়া যায়। উত্তর ২৪ পরগনার হালিশহর এবং কাঁচরাপাড়াতে যায় সিবিআই।
আরও পড়ুনঃ জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, অস্ট্রেলিয়াকে হারাল ৬ উইকেটে
হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায় ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত ওই পদে ছিলেন। রবিবার সকালে অংশুমানের বাড়িতে যান সিবিআইয়ের চার সদস্যের একটি দল। তাঁর বাড়ির আলমারি ঘেঁটে কাগজপত্র বার করে দেখতে থাকেন আধিকারিকেরা। তার পর কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদমা রায়ের বাড়িতেও সিবিআই তল্লাশি চলে। ওই পুরসভাতেও কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে রয়েছে।
সিবিআই সূত্রে খবর, মোট ১২ জায়গায় এই অভিযান চলছে। ওই এলাকাগুলির মধ্যে রয়েছে কাঁচরাপাড়া, হালিশহর, ব্যারাকপুর, উত্তর দমদম, দক্ষিণ দমদম, কৃষ্ণনগর, টাকি, কামারহাটি, চেতলা, ভবানীপুর। অন্যদিকে, সিবিআইয়ের এই অভিযানের পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছে তৃণমূল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…