সোমবার বিকেলে রাজ্যপাল-অভিষেক বৈঠক

খবর লাইভ : দাবিতে অনড় থেকে শেষ পর্যন্ত রাজ্যপালকে বৈঠকে বসতে বাধ্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ টালবাহানার পরে অবশেষে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজি হলেন সিভি আনন্দ বোস। তৃণমূলের চিঠির জবাবে একথা জানিয়েছেন তিনি। সোমবার বিকেল চারটেয় রাজভবনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

টানা চার দিন রাজভবনের সামনে ধর্নায় বসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার গরিব মানুষের পাওনা আদায়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে চান তিনি। কারণ, দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি সময় দিয়েও অভিষেকদের সঙ্গে দেখা না করে পালিয়ে গিয়েছেন। এর পর বাংলায় কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করে বকেয়া আদায়ের বিষয়ে তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আবেদন জানাতে চান অভিষেক।

কিন্তু বৃহস্পতিবার থেকেই রাজভবন থেকে পালিয়ে বেড়াচ্ছেন সি ভি আনন্দ বোস। অথচ এই বৃহস্পতিবারই তার সঙ্গে দেখা করার কথা ছিল অভিষেকের নেতৃত্বে প্রতিনিধি দলের। রাজ্যপাল দিল্লি যাচ্ছেন। বাংলায় এসে পাহাড়ে যাচ্ছেন। আবার দিল্লি ফিরে যাচ্ছেন। সেখান থেকে ফের পাহাড়ে যাচ্ছেন। কিন্তু রাজভবন আসছেন না। উল্টে তিনি তৃণমূলের প্রতিনিধিদলকে পাহাড়ে তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার প্রস্তাব দেন। এই জমিদারি মনোভাবের তীব্র বিরোধিতা করলেও সৌজন্য দেখিয়ে প্রতিনিধি দল পাঠায় তৃণমূল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও মন্ত্রী প্রদীপ মজুমদার শনিবার সন্ধেয় সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তৃণমূলের প্রতিনিধি দলের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন আনন্দ বোস। কিন্তু তখনও তিনি জানাননি কবে কখন তিনি রাজভবনে অভিষেকদের সঙ্গে দেখা করবেন।

এদিকে বৃহস্পতিবার থেকেই রোদ-বৃষ্টি মাথায় করে ফুটপাতে বসে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের দাবিতে অনড় তিনি। শেষ পর্যন্ত রবিবার সন্ধেয় রাজভবনে ফেরেন আনন্দ বোস। ইতিমধ্যে রাজভবনকে ফের রাজ্যপালের সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠিয়েছিল তৃণমূল। তার জবাবে রবিবার বেশ রাতে আনন্দ বোস জানান, তিনি সোমবার বিকেল চারটে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন। রাজনৈতিক মহলের মতে স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত জিতলেন অভিষেক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago