জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, অস্ট্রেলিয়াকে হারাল ৬ উইকেটে

খবর লাইভ : জয় দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু ভারতের। এদিন বিশ্বকাপের ম‍্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ৬ উইকেটে। সৌজন্যে বিরাট কোহলি-কে এল রাহুল জুটি। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত ইনিংস খেলে তাঁরা। ৮৫ রান কোহলির। ৯৭ রানে অপরাজিত রাহুল। ভারতের হয়ে দুরন্ত বোলিং রবীন্দ্র জাদেজার।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯৯ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ৪১ রান ওয়ার্নারের। স্মিথ করেন ৪৬ রান। শূন‍্য রান মিচেল মার্শের। ২৭ রান লাবুশানের। ১৫ রান ম‍্যাক্সওয়েলের। ৮ রান ক‍্যামারুন গ্রীনের। কামিন্স করেন ১৫ রান। স্টার্ক করেন ২৮ রান। ভারতের হয়ে তিন উইকেট জাদেজার। দুটি করে উইকেট কুলদীপ যাদব এবং যশপ্রীত বুমরাহর। একটি করে উইকেট হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ এবং আর অশ্বিনের।

জবাবে ব‍্যাট করতে নেমেই শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ঈশান কিষাণ। শূন‍্যরান করেন তিনি। দ্বিতীয় ওভারে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এলবিডব্লিউ হন রোহিত। হেজেলউডের বল সোজা প্যাডে লাগে। অজিদের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিয়ে ফিল্ড আম্পায়ার আউট দিলেও, রোহিত রিভিউ নেন। তাতেও আউটেরই সিদ্ধান্ত হয়। রোহিতও রানের খাতা খুলতে পারেননি। এর পর ওভারের শেষ বলে হেডজেলউডের বলে খারাপ শট খেলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শ্রেয়স আইয়ারও। তিনিও রানের খাতা খুলতে পারেননি। ৩ বল খেলে শূন্যতে সাজঘরে ফেরেন শ্রেয়স। এরপর অষ্টম ওভারে ফের হেডেলউডেরই বলে খারাপ শট খেলে ক্যাচ তুলে দিয়েছিলেন বিরাট কোহলি। ওভারের তৃতীয় বলে নিশ্চিত ভাবে চতুর্থ উইকেট হারাতে চলেছিল ভারত। শর্ট বলে বাজে শট খেলে বল পিছনের দিকে তুলে দিয়েছিলেন বিরাট। অ্যালেক্স ক্যারি এবং মিচেল মার্শ সেই ক্যাচ নেওয়ার জন্য দৌড়য়। মার্শ জায়গায় পৌঁছে গিয়েছে দেখে, ক্যারি বল ছেড়ে দেন। এদিকে ঠিকঠাক বলটি জাজ করতে না পেরে, ক্যাচ মিস করেন মার্শ। ওখানের ম‍্যাচে পুনর্জন্ম পান কোহলি। এরপর ভারতের ব‍্যাটিং লাইনকে টেনে তোলেন বিরাট কোহলি-কে এল রাহুল। ধীরে ধীরে টিম ইন্ডিয়াকে ম‍্যাচে ফিরিয়ে আনেন তারা। রানের সংখ‍্যা এগিয়ে নিয়ে যান বিরাট-রাহুল জুটি। ৮৫ রান করেন কোহলি। ৯৭ রানে অপরাজিত রাহুল। ১১ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। অজিদের হয়ে তিন উইকেট হ‍্যাজলউডের। একটি উইকেট মিচেল স্টার্কের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago