Categories: NationalSpecial News

টানা সাড়ে ১৯ ঘণ্টা চলল তল্লাশি, কি পেল ইডি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের  ‌বাড়িতে?

খবর লাইভ : রাজভবন অভিযানের দিনই বৃহস্পতিবার প্রায় কাকভোরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উত্তর ২৪ পরগনার মাইকেলনগরের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোনটিকেও। প্রায় সাড়ে ১৯ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকেও। মাঝে ইডি আধিকারিকরা সাংবাদিকদের জানান, মন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন। কোনও প্রমাণ জোগাড় করতে না পেরে খালি হাতেই ফিরতে হয় ইডিকে।এমনকি তল্লাশি শেষে মধ্যরাতে ইডি আধিকারিকদের রথীন ঘোষের বাড়ি থেকে অসুবিধা হচ্ছে দেখে নিজে দাঁড়িয়ে তাঁদের বাইরে বেরোতে সহযোগিতা করেন মন্ত্রী।

বৃহস্পতিবার রাত পৌনে ২টোয় ইডির দল তাঁর বাড়ি থেকে বেরিয়ে যেতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন বলেন, “ইডি আধিকারিকেরা আমার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি। তবে পুরসভায় নিয়োগ নিয়ে তাঁদের ধারণায় অনেক গন্ডগোল আছে।আমি এই বিষয়ে একটি বই দিয়ে ওদের সাহায্য করেছি।” তিনি আরও বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই তল্লাশি। আমাকে হেনস্থা করতেই বাড়িতে এসেছিলেন ইডি আধিকারিকেরা।” নিয়োগ সংক্রান্ত কোনও নথি তাঁর বাড়ি থেকে পাওয়া যায়নি বলেও দাবি করেছেন খাদ্যমন্ত্রী।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তেই এই হানা। পাঁচটি গাড়িতে রথীনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। দীর্ঘ দিন ধরে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। সেই সূত্র ধরেই টানা সাড়ে ১৯ ঘণ্টা ধরে মন্ত্রীর বাড়িতে চলে তল্লাশি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago