রেকর্ড গড়ে এশিয়ান গেমসে ভারতের সোনা জয়ের হ্যাটট্রিক

খবর লাইভ : ২০২৩ সালটা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনার হরফে লেখা থাকবে। চলতি এশিয়ান গেমসে রেকর্ড সংখ্যক পদক জিতেছে ভারতীয় দল। এখনও ইভেন্ট বাকি। ফলে ভারতের পদকের সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল। এখনও পর্যন্ত এবারের এশিয়ান গেমসে ২১টি সেনা জিতেছে ভারত। সোনা জয়ের সম্ভাবনা প্রবল স্কোয়াশে সৌরভ ঘোষালের।

কমপাউন্ড তিরন্দাজিতে ভারতের মহিলা দলের পর ছেলেরাও জিতল সোনা। বৃহস্পতিবার ভারতের সোনা জয়ের হ্যাটট্রিক হল। এই নিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ৮৪।

আরও পড়ুনঃ অভিষেকের ধরনা মঞ্চে রাজভবনের সামনে হঠাৎ হাজির স্ত্রী রুজিরা! জল্পনা তুঙ্গে

ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টে হারাল ভারতীয় দল। তার আগে আজই ভারতীয় মহিলা দল চাইনিজ তাইপেইকে হারায়। অদিতি গোপীচাঁদ স্বামী-জ্যোতি সুরেখা-পারনীত কাউরদের দল ভারতকে সোনা জেতান। তার পর অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধানের দলও দেশকে কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা জেতালেন।
পিভি সিন্ধুর মতো ব্যাডমিন্টন তারকার থেকে সোনার পদকের আশা করেছিল গোটা দেশ। তবে তাঁর ব্যর্থতার দিনে ভারতীয়দের মুখে হাসি ফোটাল তিরন্দাজি দল। ছেলে ও মেয়েদের দল জিতল সোনা। একই দিনে সোনা জয়ের হ্যাটট্রিক হল ভারতের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago