মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন! ঝলসে মৃত ৭, আহত শতাধিক

খবর লাইভ : শুক্রবার কাকভোরে মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু। মুম্বইয়ের গোরেগাঁও এলাকার একটি সাততলা বিল্ডিংয়ে আগুন লেগে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহতহয়েছেন কমপক্ষে ৪০ জন। আহতদের মোট ৩১ জনকে এইচবিটি ট্রমা হাসপাতালে এবং ১৫ জনকে কুপার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

মুম্বই পুলিশ জানিয়েছে, গোরেগাঁওয়ের বহুতলে আগুন লাগার ঘটনায় ৪৬ জন আহত ছিলেন। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের মধ্যে এক জন পুরুষ এবং বাকিরা মহিলা বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ২৮ জন মহিলা।
স্থানীয়্রা জানিয়েছেন, শুক্রবার ভোর ৩টে ৫ মিনিটে ওই বহুতলে আগুন লেগে যায়। সেই আগুন এক তলার বেশ কয়েকটি দোকান এবং গাড়ি রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বেরোতে না পেরে নিজেদের ফ্ল্যাটেই আটকা পড়েন আবাসিকরা। প্রাণ বাঁচাতে বেশ কয়েক জন আবাসিক বহুতলের ছাদে উঠে যান।দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশাল বাহিনী। আগুন নেভানোর পাশাপাশি বহুতলের বাসিন্দাদের উদ্ধার করার কাজ চালান দমকল আধিকারিকরা।সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago