খবর লাইভ : এশিয়ান গেমসের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল। এদিন সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দিল রুতুরাজ গায়কোওয়াডের দল। ভারতের হয়ে তিন উইকেট নেন সাই কিশোর। অর্ধশতরানে অপরাজিত তিলক ভার্মা।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোওয়াড। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৪ রান জাকের আলির। ২৪ রানে অপরাজিত তিনি। ২৩ রান পরভেজ হুসেনের। ভারতের হয়ে তিন উইকেট সাই কিশোরের। দুটি উইকেট ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট অর্শদীপ সিং, তিলক ভার্মা, রবি বিষ্ণোই এবং শাহবাজ আহমেদের।
আরও পড়ুনঃ মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন! ঝলসে মৃত৭, আহত শতাধিক
জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে তিলক ভার্মা এবং রুতুরাজ গায়কোওয়াড। ৪০ রানে অপরাজিত রুতুরাজ। ৫৫ রানে অপরাজিত তিলক ভার্মা। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ যশস্বী জসওয়াল। ৭ অক্টোবর ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে যে দল জয়ী হবে, তার বিরুদ্ধে খেলতে নামবেন রুতুরাজরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…