শুরুতেই হোঁচট! রাঘবের বিয়ের খরচ নিয়ে বিস্ফোরক কংগ্রেস বিধায়ক

খবর লাইভ : রবিবারই জীবনের নয়া ইনিংস শুরু করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এবং বলি অভিনেত্রী পরিনীতি চোপড়া। আর নতুন জীবনে পা দিয়েই নয়া বিতর্কে জড়ালেন আপ নেতা। ইতিমধ্যে হাইভোল্টেজ বিয়েকে কেন্দ্র করে মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলের উন্মাদনা বাড়ছিল। এবার বিয়ে নিয়েই চরম অস্বস্তিতে পড়লেন আপ সাংসদ। বিয়ের বিপুল খরচ নিয়েই বর্তমানে ভারতের ‘কণিষ্ঠতম’ সাংসদকে বিঁধলেন পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খইরা। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তোলেন, এটা যদি আম আদমির নমুনা হয়, তাহলে খাস (VVIP) কারা?

রবিবারই রাজস্থানের উদয়পুরে এক বিলাসবহুল হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আপ নেতা এবং বলি অভিনেত্রী। বিগত কয়েকদিন ধরেই তাঁদের বিয়ের একাধিক অনুষ্ঠান চলছে। সব মিলিয়ে তাঁদের বিয়েতে ঠিক কত অর্থ খরচ হচ্ছে, তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, উদয়পুরের ওই বিলাসবহুল হোটেলের যে ঘরে ছিলেন এই হেভিওয়েট দম্পতি সেই স্যুটে থাকার প্রতি রাতের খরচ ১০ লক্ষ টাকা! আর যা দেখেই চোখ কপালে ওঠার জোগাড়। এরপরই সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডার প্যান এবং আয়কর রিটার্নের তথ্য তুলে ধরে, কোথা থেকে এই বিপুল অর্থ খরচ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পাঞ্জাবের কংগ্রেস নেতা। কংগ্রেস বিধায়ক সুখপালের অভিযোগ, ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার সময় তাঁর বার্ষিক আয় ২ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছিলেন আপ সাংসদ। তবে এই তথ্য সামনে এনে, আপ নেতাকে নয়া জীবনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ সুখপাল। কিন্তু, তাঁর মতো আম আদমি, এক রাতের জন্য ১০ লক্ষ টাকা খরচ করে এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন কীভাবে করলেন, তা নিয়ে প্রশ্নও তুলেছেন সুখপাল।

কংগ্রেস সাংসদের দাবি, একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের বিপুল খরচ তিনি কীভাবে করলেন, তা জানাতে হবে রাঘবকে। পাশাপাশি এর দায় নিতে হবে অরবিন্দ কেজরীওয়াল এবং ভগবন্ত মানকেও। উদয়পুরের লীলা প্যালেস হোটেলে বসেছিল হাইভোল্টেজ বিয়ের আসর। শুক্রবারই উদয়পুরে এসে পৌঁছন রাঘব চাড্ডা এবং পরিনীতি চোপড়া। তবে বিয়ের খরচ নিয়ে পাঞ্জাবের কংগ্রেস নেতার এই অভিযোগ, ইন্ডিয়া জোটের উপর প্রভাব ফেলে কী না, সেটাই দেখার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago