খবর লাইভ : যাদবপুরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম মল্লিকা দাস। বয়স ২২ বছর। বাঁকুড়ার বাসিন্দা মৃতা তরুণী কলকাতার আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। আত্মহত্যার পিছনে কী কারণ, তদন্তে নেমে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ, সোমবার সকালে পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় এক ভাড়াবাড়ির ছাদ থেকে মল্লিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সহপাঠীদের দাবি, মল্লিকা হাসিখুশি ও খোলামেলা স্বভাবের ছিলেন। গতকাল, রবিবার রাতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। তবে এই প্রথম নয়, মল্লিকা ও তাঁর প্রেমিকের মধ্যে নিত্যদিন ঝামেলা লেগে থাকতো বলেই দাবি ঘনিষ্ঠ বন্ধুদের। সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন মৃত নার্সিং ছাত্রীর সহপাঠীরা। তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…