ধুপগুড়ির বিধায়ককে শপথের অনুমতি চেয়ে রাজভবনে চিঠি রাজ্যের

খবর লাইভ : মুখ্যমন্ত্রীর নির্দেশেই করম পুজো উপলক্ষে সরকারি প্রশাসনের সব দফতরে ছুটি দেওয়া হয়েছে। কিন্তু সরকারি ছুটির মাঝেই তৎপরতা!এর মাঝেই ধুপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করাতে সোমবারই চিঠি পাঠানো হচ্ছে রাজভবনে।প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে অর্থাৎ ৮ সেপ্টেম্বর ধুপগুড়ি উপনির্বাচনের ফল ঘোষণা হয়। আর সেখানে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে জয় পান তৃণমূলের নির্মলচন্দ্র। তবে রাজভবন এবং পরিষদীয় দফতরের টানাটানিতে এখনও পর্যন্ত বিধায়ক পদে শপথ নিতে পারেননি শাসকদলের জয়ী প্রার্থী। অবশেষে এই বিষয়ে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। তবে ইতিমধ্যেই সেই জট কাটতে চলছে।

আরও পড়ুনঃ ডেঙ্গু ঠেকাতে কড়া পদক্ষেপ রাজ্যের! নবান্নে জোড়া বৈঠকে মুখ্যসচিব-স্বাস্থ্যসচিব

যদিওবা এতদিনে কেন বিধায়কের শপথ নেওয়া সম্ভব হয়নি, রবিবার সন্ধ্যায় ফোন করে মুখ্যমন্ত্রীকে তা জানান পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজভবনকে চিঠি পাঠানো হয়, যাতে দ্রুত বিধায়কের শপথগ্রহণের বন্দোবস্ত করা যায়। কারণ, মঙ্গলবার থেকে রাজভবনে থাকবেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মঙ্গলবার রাজ্যপাল যাবেন দিল্লি। আর বুধবার সেখান থেকেই পাড়ি দেবেন আমেরিকায়। তবে তাঁর কলকাতায় ফেরার কথা ৭ অক্টোবর। তাই তার আগেই বিধায়কের শপথগ্রহণের বন্দোবস্ত করতে চান মুখ্যমন্ত্রী। তাছাড়াও যদি কোনও কারণে সোমবার রাজ্যপাল শপথগ্রহণের অনুমোদন না দিলে, তা আরও দিন দশেক পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এবার দেখার বিষয় যে, রাজ্যপালের পক্ষ থেকে শপথগ্রহণের অনুমোদন মেলে কি না!

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago