খবর লাইভ : এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা। শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলা ক্রিকেটে সোনা জয় টিম ইন্ডিয়ার। এদিন ফাইনালে লঙ্কানদের ১৯ রানে হারাল হরমনপ্রীত কৌরের দল। ভারতের হয়ে বল হাতে তিন উইকেট তিতাস সাধুর।
এশিয়া কাপের পর এশিয়ান গেমস। রোহিত শর্মাদের পর হরমনপ্রীত কৌর। লঙ্কানদের হারিয়ে খেতাব ঘরে তুলল টিম ইন্ডিয়া। ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট করতে নেমে ভালো হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। তবে ব্যাট হাতে লড়াই করেন স্মৃতি মান্ধনা এবং জেমিমা রডরিগেজ। ৪৬ রান করেন স্মৃতি। জেমিমা করেন ৪২ রান। ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক হরমনপ্রীত কৌর। ২ রান করেন তিনি। শেফালি বর্মা করেন ৯ রান। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন প্রাবোধনি, সুগন্ধিকা কুমারি এবং রানাওয়ারে।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। সৌজন্যে তিতাস সাধু। একাই নেন তিন উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন হসিনি পেরেরা। ২৩ রান করেন নিলাক্সি ডি সিলভা। তিতাস ছাড়াও বল হাতে কামাল দেখান রাজশ্রী গায়কোওয়াড। নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন দিপ্তী শর্মা এবং পুজা বস্ত্রকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…