খবর লাইভ : এশিয়ান গেমসে প্রথম সোনা এল ভারতের ঘরে। শ্যুটিংয়ে দেশকে সোনা এনে দিলেন দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল। দলগত বিভাগে বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন তাঁরা। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ভারত এই পদক পেল। মোট ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করেন দিব্যাংশ, ঐশ্বর্য এবং রুদ্রাংশের ভারতীয় দল। এটি বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ছিল চিনের। তারা […]
Day: September 25, 2023
ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক ‘গুরুত্বপূর্ণ’: কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার
খবর লাইভ : ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েনের আবহেই এ বার খানিক ভিন্ন সুর শোনা গেল কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ারের গলায়। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক ‘গুরুত্বপূর্ণ’। কিন্তু খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যা সংক্রান্ত তদন্ত যে চলবে।কানাডার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রণকৌশলে কোনও বদল আসবে না বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ, এই অঞ্চলে […]
মায়ানমারের সঙ্গে ড্র, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারত
খবর লাইভ : এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এদিন মায়ানমারের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করল টিম ইন্ডিয়া। ম্যাচের ফলাফল ১-১। ভারতের হয়ে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী। শেষ ষোলোয় ভারতের সামনে সৌদি আরব। ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ইগর স্টিম্যাচের দল। তবে ম্যাচের ৭ মিনিটের মাথায় কার্ড দেখেন রাহুল […]
শোকজ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ বিজেপি সাংসদ রমেশ বিধুরি
খবর লাইভ : এ বার দলের অসন্তোষের মুখে পড়লেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। লোকসভায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ কুনওয়ার দানিশ আলি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিধুরির বিরুদ্ধে। এই নিয়ে বিতর্কের আবহে বিধুরিকে শো-কজ়ের নোটিশ (কারণ দর্শানোর নোটিশ) দিয়েছে বিজেপি। চন্দ্রযান-৩ নিয়ে লোকসভায় আলোচনার সময় বিএসপি সাংসদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বিধুরি। তাঁর […]
রূপকথার মতো বিয়ে সম্পন্ন! মিস্টার অ্যান্ড মিসেস হলেন রাঘব- পরিণীতি
খবর লাইভ : রাজনীতি আজ ‘রাঘণীতি’। মরুশহরে এক হল বলিউড আর পলিটিক্স। পরিবার আর প্রিয়জনদের উপস্থিতিতে উদয়পুরের লীলা প্যালেসে বিয়ে করলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। সঙ্গীত সেরেমনি থেকে মেহেন্দি সবেতেই ছিল চমক। এমনিতে বিবাহবাসরে কড়া নিরাপত্তা থাকলেও শনিবারের অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। দুই বিপরীত মেরুর মানুষের এক পথে চলার মুহূর্তকে আশীর্বাদ করতে রাজনীতির […]





