games Special News Special Reports

এশিয়ান গেমসে প্রথম সোনা এল ভারতের ঘরে, বিশ্ব রেকর্ড গড়লেন তিন শ্যুটার

0
(0)

খবর লাইভ : এশিয়ান গেমসে প্রথম সোনা এল ভারতের ঘরে। শ্যুটিংয়ে দেশকে সোনা এনে দিলেন দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল। দলগত বিভাগে বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন তাঁরা।

১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ভারত এই পদক পেল। মোট ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করেন দিব্যাংশ, ঐশ্বর্য এবং রুদ্রাংশের ভারতীয় দল। এটি বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ছিল চিনের। তারা ১৮৯৩.৩ পয়েন্ট স্কোর করেছিল। ১৮৯০.১ পয়েন্ট স্কোর করে কোরিয়া রুপো পেয়েছে। ব্রোঞ্জ পেয়েছে চিন। তাদের পয়েন্ট ১৮৮৮.২।
সোমবার রোয়িংয়ে দু’টি ব্রোঞ্জ পদকও পেয়েছে ভারত। ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। তাঁরা ৬:১০:৮১ সময় করেছেন।

আরও পড়ুনঃ মায়ানমারের সঙ্গে ড্র, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারত
‘কোয়াড্রপল স্কালস’ বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন সতনম সিং, পারমিন্দর সিং, জাকার খান এবং সুখমিত সিং।
এই নিয়ে মোট আটটি পদক হল ভারতের। একটি সোনা এবং তিনটি রুপো ও চারটি ব্রোঞ্জ পেয়েছে ভারত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *