খবর লাইভ : লাগাতার অশান্তি রক্তপাতের পর অবশেষে কি শান্তির আভাস মণিপুরে? দীর্ঘ ১০০ দিন পর এবার মণিপুরে ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। শনিবার সাংবাদিক বৈঠক করে ইন্টারনেট চালুর কথা জানালেন মুখ্যমন্ত্রী। শনিবার সাংবাদিক সম্মেলনে মণিপুরের মুখ্যমন্ত্রী জানান, “সকল মণিপুরবাসীকে জানানো হচ্ছে, রাজ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা […]
Day: September 23, 2023
আমিও ব়্যাগিংয়ের শিকার, বীতশ্রদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
খবর লাইভ : ছাত্রমৃত্যু ঘিরে যখন উত্তাল পরিস্থিতি, সেই সময় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান। কিন্তু দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথাতেই বীতশ্রদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ। লাগাতার ছাত্র আন্দোলনে বীতশ্রদ্ধ তিনি। জানালেন, তিনিও ব়্যাগিংয়ের শিকার হচ্ছেন। বড় মাথারা ইন্ধন জোগাচ্ছেন ছাত্রদের। কোনও সিদ্ধান্ত কার্যকর করতে দেওয়া হচ্ছে না তাঁকে। শনিবার তিনি বলেন, “আমারও পদত্যাগ দাবি করছেন। […]
ফের বাঁকুড়ায় কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ
খবর লাইভ : ফের বাঁকুড়ার বিজেপির কোন্দল প্রকাশ্যে।শনিবার ফের সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ল দলীয় কর্মীরা। বাঁকুড়ার শালতোড়ায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার শালতোড়ার লেদ মোড়ে টায়ার জ্বালিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। একই সঙ্গে বাঁকুড়া বিজেপি জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হয়। […]
বিশ্বভারতীর পড়ুয়া অপহরণে গ্রেফতার ১২
খবর লাইভ : বৃহস্পতিবার থেকে নিখোঁজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পড়ুয়া। পান্নাকারা থাই নামের এই পড়ুয়া মায়ানমারের বাসিন্দা বলে খবর। এবার সেই গবেষক ছাত্রকে অপহরণের ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা সকলেই বীরভূমের দুবরাজপুর এলাকার বাসিন্দা। পুলিশের অনুমান, টাকাপয়সা নিয়ে ঝামেলার জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তা […]
হামসফর এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত যাত্রীরা
খবর লাইভ : ফের প্রশ্নের মুখে ভারতীয় রেলের যাত্রীসুরক্ষা। শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তিরুচ্ছিরাপল্লি থেকে শ্রী গঙ্গানগরগামী হামসফর এক্সপ্রেসে। জানা যাচ্ছে, এদিন দুপুরে গুজরাটের ভালসাদ স্টেশনের কাছে প্রথম নজরে আসে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রথমে ইঞ্জিনে আগুন লাগে, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য কামরায়। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত […]
অজিদের বিরুদ্ধে ম্যাচ জিতেই ব্যাটিং অনুশীলন শুরু অশ্বিনের
খবর লাইভ : শুক্রবার মোহালিতে তখন ভারত ম্যাচ জিতে নিয়েছে। অস্ট্রেলিয়াকে সবে তখন ৫ উইকেটে হারিয়েছে কে এল রাহুলের দল। আর তখনই দেখা গেল এক অনন্য দৃশ্য। ব্যাট হাতে অনুশীলনে নামলেন রবিচন্দ্রন অশ্বিন। হেলমেট, গ্লাভস, প্যাড পরে সোজা চলে যান নেটে। শুরু করে দেন অনুশীলন। দল জেতার পর এমন ঘটনা সচরাচর দেখা যায় না। কিন্তু […]
ফেরার খালিস্তানি জঙ্গি নেতা পন্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ
খবর লাইভ : ফেরার খালিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পন্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শনিবার পন্নুর অমৃতসর ও চণ্ডীগড়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে কানাডা থেকে ভারত বিরোধী খালিস্তানি সংগঠন চালানো এই পন্নুর বিরুদ্ধে অন্তত ২০ টি গুরুতর অপরাধ মামলা চলছে ভারতে। যার জেরেই অভিযুক্তের অমৃতসরের পৈত্রিক বাড়ি এবং চণ্ডীগড়ের ফ্ল্যাট বাজেয়াপ্ত […]
ক্রিমিয়ায় রুশ নৌ সদর দফতরে আঘাত হানল ইউক্রেনের ক্ষেপণাস্ত্র
খবর লাইভ : রাশিয়া অধিকৃত ক্রিমিয়া লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইউক্রেন। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্তত একটি রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌ সদর দফতরে আঘাত হেনেছে। এতে সদরদফতরে আগুন ধরে গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ক্রিমিয়া লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। হামলার পর বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সেবাস্তোপোলে একটি নৌঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে তারা। রাশিয়াও […]
যাদবপুর ক্যাম্পাসে শুরু সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ
খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পড়ুয়াদের সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ হস্টেলে সিসিটিভি বসানোর দাবি ওঠে একাধিক মহল থেকে। যা নিয়ে বাম-অতিবাম ছাত্র সংগঠনের একাংশ থেকে বিরোধিতাই করা হয়। কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্তে শেষপর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসছে সিসিটিভি। আজ, শনিবার থেকেই শুরু হল ক্যামেরা বসানোর […]
এবার ময়দানে এক মাস ব্যাপী বাজি বাজার!
খবর লাইভ : সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার কারণে আশঙ্কা ছিল, উৎসবের মরশুমে রাজ্য সরকার আদৌ বাজি বাজারের অনুমতি দেবে কিনা? যা নিয়ে বাজি ব্যবসায়ীদের একটি বড় অংশ উদ্বেগে ছিলেন। তবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের একটি বিজ্ঞপ্তি বাজি ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে। পুজোর মরশুমে এবারেও প্রতি জেলায় জেলায় বাজি বাজার বসবে। এবং প্রতিবার সেখানে […]










