খবর লাইভ : কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের সৃষ্টি ‘নয়ন রহস্য’ অবলম্বনে এবার ছবি তৈরি করতে চলেছেন সন্দীপ রায়। ‘হত্যাপুরী’-র পর ফের ফেলুদার গল্প বাংলা ছবির দর্শককে উপহার দেওয়ার প্রস্তুতি চলছে। সেই ছবিরই শ্যুটিং চলছিল চেন্নাইয়ে। গত সপ্তাহেই কলাকুশলীদের নিয়ে শহর ছেড়েছিলেন পরিচালক। কিন্তু,শ্যুটিং শুরুর কয়েকদিন পর থেকেই শুরু হয় কাশি। এরপর ধীরে ধীরে শরীরটা বেশ খারাপ হতে শুরু করে তাঁর। প্রাথমিক পর্যায়ের অনুমান, ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান পরিচালক সন্দীপ রায়। আউটডোর শ্যুটিংয়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি কলকাতায় ফিরে আসতে হয় ‘নয়ন রহস্য’-এর পুরো ইউনিটকে।
যদিও সন্দীপ রায় পরিচালিত আগামী ছবি ‘নয়ন রহস্য’-এর সিংহভাগ শ্যুটিংই হয়ে গিয়েছে। তবে পুরো কাজ শেষ হতে এখনও দুই থেকে তিন দিন সময় লাগবে। তার জন্য আরও একবার চেন্নাই যেতে হবে কলাকুশলীদের। পরিচালক সন্দীপ রায় একটু সুস্থ হলেই বাকি কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আপাতত তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষা।
উল্লেখ্য, মাদ্রাজের প্রেক্ষাপটে সত্যজিৎ রায় ‘নয়ন রহস্য’ সৃষ্টি করেছিলেন। তাই এই ছবির শুটিং লোকেশন হিসাবে বেছে নেওয়া হয়েছে চেন্নাইকে।বড় পর্দায় ফের ফেলুদাকে দেখতে অধীর আগ্রহে দিন গুনছেন বাঙালি দর্শক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…