খবর লাইভ : ফিফা র্যাঙ্কিং-এ তিন ধাপ নেমে ১০০-র বাইরে ভারত। সদ্য প্রকাশিত ফিফা র্যাঙ্কিং-এ ভারত রয়েছে ১০২ তম স্থানে। সুনীলদের পয়েন্ট ১২০৪.৮৮। এশিয়ান গেমসে প্রথম ম্যাচে চিনের কাছে ১-৫ গোলে হারায় ভারতের পয়েন্ট কমেছে। ফিফা র্যাঙ্কিং-এ শীর্ষে আর্জেন্তিনা। দ্বিতীয় কিলিয়ান এমবাপের দেশ ফ্রান্স।
সদ্য প্রকাশিত ফিফা র্যাঙ্কিং-এ শীর্ষ স্থানে মেসির দেশ। নতুন তালিকায় আর্জেন্তিনার পয়েন্ট ১৮৫১.৪১। আগের থেকে ৭.৬৮ পয়েন্ট বেড়েছে মেসিদের। অন্য দিকে ফ্রান্সের পয়েন্ট ২.৭৮ কমে হয়েছে ১৮৪০.৭৬। দ্বিতীয় স্থানে ফ্রান্স। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। নেইমারদের পয়েন্ট ১৮৩৭.৬১। চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে ভাল খেলায় হ্যারি কেইনদের পয়েন্টে ১৭৯৪.৩৪। পাঁচ নম্বরে রয়েছে বেলজিয়াম। বিশ্বকাপে ভাল খেলতে না পারলেও তাদের পয়েন্ট ১৭৯২.৬৪।
আরও পড়ুনঃ এবার পুজোতেও অনুব্রত মণ্ডলকে তিহার জেলেই থাকতে হবে
র্যাঙ্কিং-এ ষষ্ঠ স্থানে ক্রোয়েশিয়া। সপ্তম স্থানে নেদারল্যান্ডস। অষ্টম স্থানে রোনাল্ডোর দেশ পর্তুগাল। নবম স্থানে ইতালি এবং দশম স্থানে স্পেন ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…