খবর লাইভ : এবার পুজোতেও অনুব্রত মণ্ডলকে জেলেই থাকতে হবে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ অনুযায়ী গরু পাচার মামলায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।
এদিকে, জেল হেফাজত শেষে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বীরভূম জেলা তৃণমূল সভাপতির জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।
যার নিট ফল, গত বছরের মতো এবারও পুজোয় জেলেই থাকতে হবে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। বিচারকের নির্দেশে স্বাভাবিকভাবেই হতাশ অনুব্রত। পরিবারের সদস্যদের সঙ্গে পুজোয় সময় কাটাতেন। অনুব্রত আসবেন জেনে পরিবার যেমন খুশি হতো, একইভাবে গ্রামের লোকজনেরও দারুণ উচ্ছ্বাস হতো। তাঁকে দেখতে রীতিমতো ভিড় জমে যেত বাড়ির সামনে। শুধু গ্রামের লোকেরাই নন, আশেপাশের গ্রাম থেকেই ছেলে বুড়োরা ছুটে আসতেন অনুব্রতকে সামনে থেকে দেখবেন বলে। একেবারে যেন তারকাদর্শন। রীতিমতো পাত পেড়ে খাওয়ানো হত সে সময়।দলের কর্মী সমর্থকদের নিমন্ত্রণ পর্যন্ত থাকত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…