কানাডার নাগরিকদের এবার ভিসা দেওয়া বন্ধ করল ভারত

খবর লাইভ : সময় যত গড়াচ্ছে ততই ভারত-কানাডা সংঘাত আরও ভয়াবহ আকার নিচ্ছে। এবার অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিল ভারত। খলিস্তানি নেতা মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে এবার কানাডাকে ধাক্কা দিল ভারত সরকার। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি দিল্লি।

বৃহস্পতিবার কানাডার নাগরিকদের ভারতে না ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রুডো প্রশাসন। বিএলএস ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থার ওয়েবসাইটে বলা হয়, প্রক্রিয়াগত কারণে অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের কোনওভাবেই ভারতের ভিসা দেওয়া যাবে না। এই সংস্থাটি ভারত-কানাডার ভিসা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে। কিন্তু ঠিক কী কারণে ভিসা মঞ্জুরের সিদ্ধান্ত বাতিল করা হল তা নিয়ে বিস্তারিতভাবে কিছুই জানানো হয়নি।

কানাডার নাগরিক ওয়ান্টেড জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারত যোগের সম্ভাবনার কথা জানিয়েছে ট্রুডো প্রশাসন। কানাডার পার্লামেন্টে এমনটাই জানান স্বয়ং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরেই কানাডা থেকে বহিষ্কার করা হয় ভারতের গোয়েন্দা প্রধানকে। এরপরেই আমেরিকা-সহ একাধিক বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদন জানায় ট্রুডোর দেশ। তবে কানাডার এই অভিযোগকে অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেয় ভারত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago