ভাঙা হল দেব আনন্দের বাড়ি, মাটিতে মিশল ‘জুয়েল থিফ’-এর ‘আশ্রয়’

খবর লাইভ : ৪০ বছর ধরে যে বাড়িতে নিজের জগত তৈরি করেছিলেন বলিউডের এককালের রোমান্টিক হিরো, আজ তাঁর না থাকার সুযোগ নিয়ে সেই বাড়িও যেন নিজেকে অতীতের গর্ভে মিলিয়ে দিল। স্ত্রী কল্পনা কার্তিক, সন্তান সুনীল আনন্দ এবং দেবীনা আনন্দের সঙ্গে জীবনের একটা বড় অংশ এই বাংলোতেই কাটিয়েছেন অভিনেতা দেব আনন্দ । বলিউডের  অন্দরে খবর, ৪০০ কোটি টাকার বিনিময়ে কিংবদন্তি অভিনেতার জুহুর বাংলো  কিনে নিয়েছে প্রোমোটার। শুরু হয়েছে ভাঙার কাজ কারণ এবার সেখানেই গড়ে উঠবে ২২ তলার একটি অভিজাত আবাসন। ১০ বছর আগে বিক্রি করা হয়েছিল অভিনেতার স্টুডিয়ো। এ বার জুহুর বাড়ি ও পানভেলের বেশ কিছু সম্পত্তিও বিক্রি হয়ে গেল। মন খারাপ ‘ জুয়েল থিফ’-এর অনুরাগীদের।

আরও পড়ুনঃ সমর্থন বিরোধীদেরও, লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

চার দশকের বেশি সময় যেখানে কাটিয়েছেন অভিনেতা, আজ তা পরিত্যক্ত। রক্ষণাবেক্ষণের অভাবে সেই বাংলো এখন বসবাসের অযোগ্য। প্রয়াত অভিনেতার ছেলে সুনীল এখন আমেরিকায় থাকেন। আর তাঁর স্ত্রী থাকেন মেয়ে দেবীনার সঙ্গে, উটিতে। এই কারণেই জুহুর এই বাংলোটি বিক্রির সিদ্ধান্ত নেন তাঁরা। শোনা যায় নিস্তব্ধ পরিবেশের সঙ্গে নিভৃতবাস করতে পছন্দ করতেন অভিনেতা। ১৯৫০ সালে এখানে বাংলো বানিয়েছিলেন। একসময় মাধুরী দীক্ষিত, ডিম্পল এই এলাকায় বসবাস করতেন। পরবর্তীতে এলাকা যতই জমজমাট হয় ততই তা অপছন্দ করতে শুরু করেন দেব আনন্দ (Dev Anand)। নিঃসঙ্গতাকে সঙ্গী করে পৃথিবী ছেড়েছেন প্রায় এক যুগের কিছু সময় আগে। মৃত্যুর ১৩ বছরের মধ্যে তাঁর একেরপর এক সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। এবার তো বাড়ি ভেঙে বড় আবাসন তৈরির পরিকল্পনা রিয়েল এস্টেট কোম্পানির। দেব আনন্দের স্টুডিওটি বছর দশেক আগে বিক্রি করা হয়েছিল। এবং সেখান থেকে যে অর্থ আসে তা দিয়ে কেনা হয়েছিল ৩টি অ্যাপার্টমেন্ট। প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর একটি সুনীলকে, অন্যটি দেবীনাকে এবং তৃতীয়টি তার স্ত্রী কল্পনাকে দেওয়া হয়েছিল। জুহুর বাংলো থেকে পাওয়া টাকাও তিনভাগে ভাগ হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago