যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে রাত ১০টার পর প্রবেশ নিষিদ্ধ, জারি নির্দেশিকা

খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে রাত ১০টার পর আর কেউ ঢুকতে পারবেন না। যাঁরা বাইরে বেরোবেন, তাঁদেরও ওই সময়ের মধ্যেই হস্টেলে ঢুকে পড়তে হবে। ১০টার পর হস্টেলের দরজা বন্ধ করে দেওয়া হবে। টানা আট ঘণ্টা দরজা বন্ধ থাকবে। এমনটাই জানানো হয়েছে নতুন নির্দেশিকায়।

বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস বুধবার নতুন একটি নির্দেশিকা জারি করে হস্টেলের একগুচ্ছ নতুন নিয়ম জানিয়েছেন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, হস্টেলের কোনও আবাসিক রাত ১০টার পর হস্টেলের বাইরে থাকতে পারবেন না। কোনও কারণে হস্টেলে থাকতে না পারলে আগে থেকে তাঁকে হস্টেল সুপারিনটেন্ডেন্টের অনুমতি নিতে হবে। হস্টেলে ভর্তির সময়েই একটি নিয়মের তালিকা প্রত্যেক ছাত্রকে দেওয়া হয়। তা মেনে চলতে হবে সকলকে।

আরও পড়ুনঃ প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠনে জোর! থিম পুজোয় নতুন পথ দেখাচ্ছে সুরুচি সংঘ

নির্দেশিকায় আরও বলা হয়েছে, রাত ১০টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত হস্টেলের দরজা বন্ধ থাকবে। নিরাপত্তারক্ষীকে কড়া ভাবে এই নিয়ম মানতে হবে।
হস্টেলের ছাত্রদের সঙ্গে বাইরে থেকে কেউ দেখা করতে এলে ছাত্রেরা আর তাঁদের ঘরে নিয়ে যেতে পারবেন না। হস্টেলের ‘ভিজিটর্‌স রুম’-এ গিয়ে দেখা করতে হবে। সেখানেই সময় কাটাতে পারবেন ছাত্রেরা। কোনও ক্ষেত্রে ‘ভিজিটর্‌স রুম’ না থাকলে হস্টেলের ‘টিভি-কাম-রিক্রিয়েশন রুম’ ব্যবহার করতে হবে। যাঁরা বাইরে থেকে দেখা করতে আসছেন, তাঁদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। খাতায় লেখাতে হবে নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর। হস্টেলের আবাসিকদেরও এই বিষয়টি খেয়াল রাখতে হবে।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ছাত্রদের সঙ্গে অতিথি হিসাবে থাকার যে রীতি প্রচলিত ছিল, সে সম্বন্ধে হস্টেল কর্তৃপক্ষের নির্দেশ এই নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি। আগে অবশ্য মৌখিক ভাবে বলা হয়েছিল, যাঁরা আবাসিক নন, তাঁরা অতিথি হিসাবে থাকতে পারবেন না।

নির্দেশিকায় হস্টেলের সমস্ত আবাসিককে হস্টেলের বিশেষ পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। নিরাপত্তারক্ষীরা যে কোনও সময় ওই পরিচয়পত্র দেখতে চাইতে পারেন। এ ছাড়া, হস্টেলের কর্মীদেরও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago