পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ পর্ব শুরু, দায়িত্বে আইআইটি- আইআইএম এর বিশেষজ্ঞরা

খবর লাইভ : রাজ্যের নবগঠিত পঞ্চায়েতগুলিকে স্বাবলম্বী করে তুলতে নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ পর্ব শুরু হল। এবার পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণ পাচ্ছেন আইআইটি- আইআইএম এর বিশেষজ্ঞদের কাছ থেকে। মোট পাঁচটি ধাপে বিভিন্ন স্তরের প্রায় তিন লক্ষের বেশি পঞ্চায়েতের নির্বাচিত সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবারই জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে থেকে জেলা পরিষদের সভাধিপতি ও সহকারি সভাধিপতিদের চার দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। চার দিনের ওই কর্মসূচিতে ২০ টি জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতিরা অংশ নেন। এর পরবর্তী পর্যায়ে খড়্গপুর আইআইটি-র সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেটিভ অ্যান্ড সাস্টেনেবল টেকনোলজি শাখার তরফে তিন দিনের প্রশিক্ষণ শিবির করা হবে।তাতে পঞ্চায়েত সমিতির মোট ৩৪৫ জন সভাপতি অংশ নেবেন। পরবর্তী ধাপে পঞ্চায়েত প্রধানদের প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২৩-’২৪ অর্থবর্ষে সব মিলিয়ে মোট ১ লক্ষ ৮৬ হাজার ৬৬১ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ হাতে পেলেন নিয়োগপত্র! ববিতার জায়গায় শিক্ষিকা পদে অনামিকা

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, সরকারি প্রকল্পের সুবিধা গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, পঞ্চায়েতস্তরে উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা তৈরি, নিজস্ব সম্পদ সৃষ্টি, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কাজের মধ্যে সমন্বয় সাধন, অফিস ম্যানেজমেন্ট এবং গ্রামীণ উন্নয়নের কাজ যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, তার জন্যই এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago