খবর লাইভ : রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউ নতুন করে নির্মিত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেই নতুন মাঠে প্রথম ম্যাচ খেলেছে রিয়াল। নব কলেবরে সেজে ওঠা সেই স্টেডিয়ামের ছাদ প্রয়োজন মতো খোলা-বন্ধ করা যায়। শুধু তাই নয়, মাঠও চলে যায় মাটির নীচে। স্টেডিয়ামটিকে যখন বাণিজ্যিক কারণে ভাড়া দেওয়া হবে, তখন পৃথক একটি প্ল্যাটফর্ম ব্যবহার […]
Day: September 16, 2023
বুলেটপ্রুফ জ্যাকেট ছিল না কেন? কেন্দ্রকে প্রশ্ন অনন্তনাগে শহিদের মায়ের
খবর লাইভ : প্রায় ৯৬ ঘণ্টা পার। এখনও কাশ্মীরের অনন্তনাগে লুকিয়ে থাকা জঙ্গিদের সবাইকে খতম করা যায়নি। সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে এখানে লুকিয়ে থাকা লস্কর জঙ্গিদের লড়াই এখনও চলছে।এই পরিস্থিতিতে জঙ্গিদের গুলিতে শহিদ মেজর আশিসের শোকাচ্ছন্ন মা ছেলের মৃত্যুর জন্য দায়ী করলেন মোদি সরকারকে।পুত্রশোকে পাথর হয়ে গিয়েছেন তিনি।প্রৌঢ়ার অভিযোগ, জওয়ানদের কারও গায়েই বুলেটপ্রুফ […]
বিরোধী দলনেতা কূটনৈতিক সম্পর্ক নষ্ট করেছেন, তৃণমূলের নিশানায় শুভেন্দু
খবর লাইভ : ফের তৃণমূলের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শনিবার তাকে নিশানা করলেন রাজ্য সরকাররে দুই মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কী নিয়ে বলেছে দেখুন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেখা হওয়া নিয়ে তিনব মিম করলেন। তিনি ক্ষতি করলেন। মমতা-বিক্রমসিঙ্ঘের সেই হঠাৎ সাক্ষাৎ […]
বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার নজির রোহিতের, ছুঁয়ে ফেললেন বিরাটকে
খবর লাইভ : শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে হারের মুখ দেখে ভারতীয় দল। আর এই ম্যাচেই খেলতে নেমে এক লজ্জার নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে শূন্য রানে আউট হন রোহিত। আর শূন্য রানে আউট হতেই নজির গড়েন ভারত অধিনায়ক। এক্ষেত্রে ছুঁয়ে ফেলেন বিরাট […]
এশিয়া কাপ ফাইনালেও বৃষ্টির ভ্রুকুটি, ম্যাচ না হলে কোন দেশ হবে চ্যাম্পিয়ন?
খবর লাইভ : রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে ভারতীয় দল। রবিবারের ম্যাচও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিতে ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে কারা চ্যাম্পিয়ন হবে? যদিও ফাইনালে থাকছে ‘রিজার্ভ ডে’। ফাইনাল ম্যাচেও ‘রিজার্ভ ডে’ থাকছে। এর আগে সুপার ফোরের ম্যাচে ভারত-পাকিস্তান লড়াই গড়িয়েছিল ‘রিজার্ভ ডে’-তে। রবিবারের মেগা ম্যাচ ঘিরে ভারত ও শ্রীলঙ্কা দু’দেশের ফ্যানদের মধ্যেই […]
অনন্তনাগে এখনও চলছে গুলির লড়াই, বারামুলায় নতুন সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি
খবর লাইভ : জম্মু-কাশ্মীরের অনন্তনাগের সংঘর্ষ এখনও থামেনি। তার মধ্যেই শনিবার বারামুলায় জঙ্গিদের সঙ্গে নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে সেনার। সেনা সূত্রে জানা গিয়েছে, তিন জঙ্গি শনিবার ভোরে নিয়ন্ত্রণরেখার কাছে হাতলাঙ্গা নালা দিয়ে উরিতে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু সেই অনুপ্রবেশেরে চেষ্টা ফলপ্রসূ হতে দেয়নি সেনা বাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, তিন জঙ্গি ওই নালা […]
ভারতে আইএস জঙ্গি শিবির! ৩০ জায়গায় তল্লাশি এনআইএ’র
খবর লাইভ : দিনে দিনে ভারতের মাটিতে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের দাপট বাড়ছে। এদেশের মাটিতে বড়সড় হামলার ছক কষছে তারা। এমনকি এখানে বসেই চালানো হচ্ছে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির। এমনই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পর শনিবার দেশের দুই রাজ্যের অন্তত ৩০ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সূত্রের খবর, তামিলনাড়ু ও তেলেঙ্গানার […]
হিসাব বহির্ভূত সম্পত্তি,বোলপুরে কনস্টেবলকে গ্রেফতার করল পুলিশ
খবর লাইভ : হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে বোলপুরে রাজ্য পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃত কনস্টেবলের নাম মনোজিৎ বাগীশ। ধৃতকে শনিবার আদালতে তোলা হয়।রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে মনোজিৎ বাগীশের বিরুদ্ধে আগেই কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে দায়ের হয়েছিল মামলা। দুর্নীতির বিষয়টি সামনে […]
কলকাতা পুরসভার অধিবেশন ঘিরে ধুন্ধুমার! বিজেপি-তৃণমূল হাতাহাতি
খবর লাইভ : কলকাতা পুরসভার অধিবেশনে চরম অসভ্যতা বিজেপির। শনিবার অধিবেশন চলাকালীন আচমকাই তৃণমূল কাউন্সিলরদের উপর চড়াও হয় বিজেপির কাউন্সিলররা। পরবর্তীকালে তা রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় কলকাতা পুরসভায়। তবে এমন নজির কলকাতা পুরসভায় এই প্রথম। এদিন চেয়ারপার্সন মালা রায়ের বক্তব্য চলাকালীন আচমকাই তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে যান […]
আরজিকরে নতুন অধ্যক্ষকে ঢুকতে বাধা,‘শাসালেন’ প্রাক্তনের দেহরক্ষীই!
খবর লাইভ : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক পিছু ছাড়ছে না। শুক্রবার মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ ডা. মানস বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পড়ুয়াদের বিরুদ্ধে। অভিযোগ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অনুগামীরা তাঁকে ঢুকতে বাধা দেয়।নতুন অধ্যক্ষকে শাসানোর অভিযোগ উঠল প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষীর বিরুদ্ধে। তাঁদের দাবি, মানসবাবুকে কাজে যোগ না দেওয়ার অনুরোধ […]










