খবর লাইভ : স্পেনে আতিথেয়তায় মুগ্ধ হয়ে ‘বাড়ির মতো’ পরিবেশ পাচ্ছেন বলে জানানোর পাশাপাশি লগ্নির খোঁজে স্পেনের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর আহ্বান, বাংলায় আসুন, শিল্প গড়ুন। জমির কোনও সমস্যা হবে না।
মাদ্রিদের বাণিজ্যিক সম্মেলনে স্পেনের ব্যবসায়ী সংগঠনের ৭২ জন প্রতিনিধিদের সামনে বাংলায় ব্যবসার জন্য ল্যান্ড ব্যাঙ্কের সুবিধা থেকে পশ্চিমবঙ্গে বাসিন্দাদের মধ্যে ঐক্য-সম্প্রীতির আবহে সহাবস্থান, উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনের শিল্পপতিদের বলেন, ‘আপনারা আমাদের আতিথেয়তার সুযোগ দিন। গণতন্ত্র আমাদের শক্তি। অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তবে বৈচিত্রের মধ্যে ঐক্য আছে। অনেকে মনে করেন না ঠিকই, কিন্তু বাংলা শিল্পের প্রতি যত্নশীল’।
আরও পড়ুনঃ পাকিস্তানের লজ্জার হার,এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা
স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান জানানোর জন্য মুখ্যমন্ত্রী বেছে নেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চকে। মাদ্রিদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে রাখলেন, ‘আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর বসবে বিজিসিএসের আসর। যা ভারতের সেরা। আপনারা আসুন।’ বাংলায় শিল্পবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সব ধর্ম, সম্প্রদায়কে ভালবাসি। দুর্গাপুজো থেকে ক্রিসমাস, সমস্ত উৎসব সমারোহের সঙ্গে উদযাপন করা হয়’।
এদিকে, এদিনই মাদ্রিদে লা লিগার সঙ্গে রাজ্য সরকারের মউ সাক্ষর হয়েছে। রাজ্যে ফুটবলের অ্যাকাডেমি গঠন ও সেখানে টেকনিক্যাল সাপোর্ট দেবে লা লিগা। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্পেন ও বাংলার অনেক মিল রয়েছে। এক-দুমাসের মধ্যেই বাংলায় ফুটবল অ্যাকাডেমি করবে লা লিগা। কপিল, সচিন, সৌরভের মতো ভারতে অনেক ক্রীড়া প্রতিভা আছে। মহামেডান, মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাব আছে বাংলায়’।
বাংলায় স্পেনের শিল্পপতিদের আহ্বান জানানোর পাশাপাশি বাংলায় কোন কোন ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, সে সম্পর্কে তাঁদের ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘বাংলায় শিল্পবান্ধব পরিবেশ আছে। শিক্ষা-সংস্কৃতি-চলচ্চিত্র-পর্যটন, বিভিন্ন ক্ষেত্রে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা আছে’।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…