‘আদালতে কেউ বিশেষ সুবিধা পাবে না’, পার্থের জামিন ফের খারিজ করলেন বিচারক

খবর লাইভ : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানির জন্য তারিখ চেয়ে আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। সেই আর্জি খারিজ করে দেন বিচারক। জানালেন, কারও জন্য আদালতে বিশেষ কোনও সুবিধা দেওয়া হবে না। নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর।

শুক্রবার আলিপুরে বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুনানি ছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ। শুক্রবার ফের তাঁর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। জামিনের শুনানির জন্য তারিখ চান। বিচারক স্পষ্ট বলেন, ‘‘আদালতে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। যে রকম যা তারিখ নির্ধারিত রয়েছে, সে রকম হবে।’’ এর পরেই ওই আইনজীবী জানান, তাঁরা এখন জামিনের আবেদন করছেন না। এর আগে ৮ সেপ্টেম্বরের শুনানিতে পার্থের জামিন চেয়েছিলেন তাঁর আইনজীবী। তা খারিজ হয়।

আরও পড়ুনঃ পাকিস্তানের লজ্জার হার,এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা
শুক্রবার আদালতে হাজির করানো হয় নিয়োগ দু্র্নীতিকাণ্ডে অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রাক্তন উপদেষ্টা অশোক সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এজেন্ট চন্দন মণ্ডলকেও। ভার্চুয়ালি শুনানিতে হাজির করানো হয় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌হাকে।
যদিও বিচারক সবারই জামিনের আবেদন খারিজ করে দেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago