খবর লাইভ : পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের শুনানির মামলা। গরু পাচার মামলায় সিবিআই-এর গ্রেফতারির প্রেক্ষিতে জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। এর আগে নিম্ন আদালত এবং হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হয়েছে।
বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদির এজলাসে শুনানি তালিকাভুক্ত ছিল এই মামলা। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার।
গরুপাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল গত কয়েকমাস যাবৎ তিহাড় জেলে বন্দি। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বার বার জামিনের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। একের পর এক তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এদিকে একই জেলে বন্দি আছেন অনুব্রত কন্যা সুকন্যাও। পুজোর মুখে সুকন্যার জন্য খারাপ খবর সামনে এসেছে।
আরও পড়ুনঃ রাজ্যে স্থায়ী উপাচার্য নিয়োগে তিন সদস্যের সার্চ কমিটি গড়ে দেবে সুপ্রিম কোর্ট
এক দুই মাস নয়, টানা চারমাস পিছিয়ে গেল শুনানি। সূত্রের খবর, ২০২৪ সালের ১০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। যার ফলে কার্যত দুর্গাপুজোর মরশুমে জেলেই কাটাতে হবে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। এই পরিস্থিতিতে এবার পুজোতে তিহাড়েই থাকতে হবে সুকন্যাকে। এরই মধ্যে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন মামলার শুনানিও পিছিয়ে গেল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…