খবর লাইভ : শনিবার সকালে স্কুল শিক্ষা দফতরের পোর্টালে রাজ্যের নয়া শিক্ষানীতি সম্পর্কিত তথ্য আপলোড করা হল। ১৭৮ পাতার নির্দেশিকা প্রকাশ করা হয়েছে বলে খবর। একমাস আগেই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে রাজ্য শিক্ষানীতির খসড়া তৈরি করেছিল রাজ্যের শিক্ষা দফতর।রাজ্য শিক্ষা নীতির খসড়া তৈরির জন্য একটি গঠন করেছিল শিক্ষা দফতর। ওই কমিটি শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর কাছে সুপারিশ পেশ করে।প্রস্তাবিত রাজ্যের খসড়া নীতিতে বলা হয়েছিল , অষ্টম শ্রেণীর পর থেকে সেমিস্টার সিস্টেম চালু করা যেতে পারে। তা ছাড়া উচ্চ মাধ্যমিকে ব্যাখ্যামূলক প্রশ্নের পাশাপাশি মাল্টিপিল চয়েস কোয়েশ্চেন তথা এমসিকিউ ব্যবস্থা প্রবর্তনেও আগ্রহী উচ্চ শিক্ষা দফতর। অবশেষে আজ সেই শিক্ষানীতি প্রকাশিত হল।
নয়া শিক্ষা নীতি প্রকাশ রাজ্য সরকারের
• অষ্টম শ্রেণী থেকে সেমিস্টার পদ্ধতি চালু করা হবে
• তিন বছরে ধাপে ধাপে সেমিস্টার কার্যকর হবে
• অষ্টম শ্রেণী পর্যন্ত তিন ভাষা শিক্ষা নীতির প্রচলন করা হবে
• নয়া শিক্ষানীতিতে মাতৃভাষায় জোর দেওয়া হবে
• অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশুনা করায় বিশেষ গুরুত্ব
• শিক্ষক-শিক্ষিকাদের গ্রামাঞ্চলে ন্যূনতম পাঁচ বছর শিক্ষকতা করা বাধ্যতামূলক
• শিক্ষক-শিক্ষিকার পারফরমেন্সের উপর নির্ভর করবে তাঁদের প্রমোশন
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…