খবর লাইভ : শাহরুখ খান বাস্তবের রাজা নন তিনি স্বপ্নের ফেরিওয়ালা। তিনি আমাদের মন ভাল করার ওষুধ নিয়ে আজ আট থেকে আশির ভালো থাকার রসদ উপহার দিচ্ছেন। এই যে এত উন্মাদনা সেটা কি শুধুই শাহরুখ খানের অনস্ক্রিন অ্যাপিয়ারেন্সের জন্য, নাকি তার মধ্যে এমন কোনও জীবনীশক্তি আছে যা কঠিন মানসিক দুর্ভোগকেও যুগের পর যুগ ধরে ভ্যানিশ করার ক্ষমতা রাখে? উত্তর দিল ৭ সেপ্টেম্বরের সকাল। মুক্তি পেল কিং খানের চলতি বছরের দ্বিতীয় ধামাকা ‘জওয়ান’ । হয়তো তা প্রথম ঝড়কেও ছাপিয়ে সুনামি সৃষ্টির পথে। বছরের শুরুতে ‘পাঠান’-এর হাত ধরে যে লড়াইয়ের শুরু হয়েছিল, মধ্যে ভাগে এসে ‘জওয়ান’ যেন তারই জয়গাথা গাইল।প্রথম দিনেই ভারতে নেট ৭৫ কোটির ব্যবসা করেছে ‘জওয়ান’। যা বলিউডের সর্বকালের সেরা ওপেনিং। শাহরুখের ছবি দেখে মুগ্ধ পরিচালক এস রাজামৌলি। প্রথম দিনে সিনেমা আর বলিউড বাদশার অনুরাগীদের উত্তেজনা উন্মাদনা দেখে তিনি শাহরুখের উদ্দেশ্যে টুইট করে লেখেন, “ঠিক এই কারণেই শাহরুখকে বক্স অফিসের বাদশা বলা হয়। ছবির কী দারুণ ওপেনিং।” পরিচালকের প্রশংসার উত্তরে বাদশা লেখেন, “আপনাকে অনেক ধন্যবাদ, স্যার। আপনি ছবিতে যে সব সৃষ্টিশীল ইনপুট দেন, সেগুলি থেকেই আমরা শিখছি।” এই হল মন্নত মালিকের ইউএসপি। তিনি জানেন ব্র্যান্ডিং কাকে বলে।
বৃহস্পতিবার ছবি মুক্তি পেয়েছে। প্রথম একদিনেই ছক্কার পর ছক্কা হাঁকিয়ে বক্সঅফিসে বাজিমাত করেছে ‘জওয়ান।’ ৪৮ ঘণ্টার মাথায় লাভের অঙ্ক কোথায় পৌঁছেছে জানা আছে? ভাবতেও পারবেন না।ফার্স্ট ডে ফার্স্ট শো-এর ট্রেন্ডে গা ভাসিয়েছেন দর্শকরা। আর তারই প্রতিফলন বক্সঅফিসে। ফিল্ম ট্রেড অ্যানালিস্ট রমেশ বালার রিপোর্ট বলছে প্রথম দিনেই বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে দক্ষিণী পরিচালক অ্যাটলির এই ছবি।আন্তর্জাতিক বাজারেও নিজের আধিপত্য বিস্তার করেছেন শাহরুখ। ভারতের বাইরে অস্ট্রেলিয়ায় আয় করেছে ২.১১ কোটি। জার্মানিতে এই ছবির আয় ১.৩০ কোটি। নিউজিল্যান্ডে ৩৯.১৪ লাখ। ইংল্যান্ডে ২.১৩ কোটি। এই ধরনের পরিসংখ্যান এর আগে অন্য কোনও ছবির ক্ষেত্রেই দেখা যায়নি বলেই মত সিনেমা বিশেষজ্ঞদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…