শিক্ষামন্ত্রীর বৈঠকে উপস্থিত না-থাকা রেজিস্ট্রারদের শো-কজ?

খবর লাইভ : বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের তলব করেছিল সরকার। সেই ডাক পেয়েও উপেক্ষা করেছেন ১৭ জন। অনুপস্থিত এই ১৭ জন রেজিস্ট্রারকে শুক্রবার শো-কজে‌দর হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে একইসঙ্গে তিনি জানালেন, এই গরহাজিরার ‘কজ়’ (কারণ) কী, তা তিনি জানেন। তিনি নিশ্চিত রাজভবনের ‘হুমকি’ পেয়েই সরকারি নির্দেশ উপেক্ষা করেছেন অনুপস্থিত রেজিস্ট্রারেরা।

শুক্রবার বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল বিকাশ ভবনে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুই ডেকে পাঠিয়েছিলেন ৩১ জন রেজিস্ট্রারকে। কিন্তু শিক্ষামন্ত্রীর তলব পেয়েও বিকাশ ভবনে আসেননি অধিকাংশ রেজিস্ট্রার। এ প্রসঙ্গে ব্রাত্যকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘‘যারা আসেননি তাঁদের রাজভবন থেকে এসএমএস করে হুমকি দিয়ে বলা হয়েছে যে তাঁরা যেন এই বৈঠকে না যান। রাজভবন থেকে যে এই হুমকি এসেছে, তার প্রমাণও আছে।’’

আরও পড়ুনঃ দিল্লিতে মমতা থাকবেন চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে,শনিবার রাজ্যপালের গন্তব্যও একই!
রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য। সেখানেই অনুপস্থিত রেজিস্ট্রারদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে বলেও তিনি জানান। ব্রাত্য বলেন, ‘‘১২ রেজিস্ট্রার বৈঠকে এসেছেন। যাঁরা এসেছেন, তারা মনে করেছেন এই বৈঠকে যদি না আসনে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। কারণ এই সরকার উচ্চশিক্ষার জন্য অনেককিছু করেছে। তবে যাঁরা আসেননি তাঁদেরকে শো-কজ় করা হতে পারে।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago