খবর লাইভ : অর্থনীতিতে স্নাতক হয়েছেন সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়। বুধবার হয়ে গেল তাঁর সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়।দুজনই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন কন্যাকে। একটি ছবিতে দেখা যাচ্ছে সানাকে। সমাবর্তনের বিশেষ পোশাকে। অন্য ছবিতে সৌরভ ও ডোনার সঙ্গে সানা। সৌরভ লিখেছেন, ‘সমাবর্তনের দিন। অনেক অভিনন্দন সানা। আরও অনেক পথ যাওয়া বাকি।’ সোশ্যাল মিডিয়ায় বুধবার ছবি পোস্ট করে ডোনা লেখেন, ‘সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি।’তিনি যখন লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলেন, কার্যত তার পরই পরই করোনার প্রাদুর্ভাব।কিন্তু নিজের লক্ষ্যপূরণ করলেন সৌরভ-কন্যা। অর্থনীতি নিয়ে স্নাতক হলেন তিনি।
অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য লন্ডনের ইউসিএল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন সানা। ২০১৯ সাল থেকে লন্ডনেই থাকেন তিনি। সানার জন্য মাঝে মধ্যেই লন্ডনে গিয়ে থাকেন ডোনা ও সৌরভ। সানা স্নাতক হওয়ায় বেহালার বীরেন রায় রোডে মঙ্গলচণ্ডী ভবনে খুশির হাওয়া। সানার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাজির থাকতে আগেই লন্ডনে গিয়েছিলেন ডোনা। এবার পৌঁছে গিয়েছেন সৌরভও। ৬ সেপ্টেম্বর লন্ডনে হল সমাবর্তন অনুষ্ঠান।
বুধবারই ইংল্যান্ড পৌঁছে গিয়েছিলেন সৌরভ। সামনেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের পাঁচ ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য একটি আয়োজক কমিটি গঠন করেছে সিএবি। সেই কমিটিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রয়েছেন অভিষেক ডালমিয়াও। বিশ্বকাপের আগেই তাই সৌরভ ফিরে আসবেন কলকাতায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…