লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের১৬ ফাইলে কী আছে, আদালতে রিপোর্ট দিয়ে জানাল কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি

খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারের সেই ১৬টি ফাইলে কী আছে? আদালতে রিপোর্ট দিয়ে জানাল কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। তবে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে তারা। তার জন্য আরও কিছুদিন সময় চেয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ফরেন্সিক দল ১৬টি ফাইলের তথ্য সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে। তাদের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।

নিয়োগ মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থাগুলিতে তল্লাশি চালাতে গিয়েই লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে হাজির হয়েছিল ইডি। তারা দীর্ঘ সময় ধরে ওই সংস্থায় তল্লাশি চালায়। ইডি চলে যাওয়ার পর সংস্থার এক কর্মী অভিযোগ করেন, তাঁদের কম্পিউটারে ১৬টি অচেনা ফাইল ডাউনলোড করা হয়েছে। ইডি আধিকারিকেরা ওই কম্পিউটার নিয়ন্ত্রণ করছিলেন, তার পরেই এই ফাইলগুলি ডাউনলোড হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এই ঘটনায় সরাসরি লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন চন্দন।
এর পর ইডির তরফে লালবাজার এবং সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়ে জানানো হয়, তাদেরই এক আধিকারিক ভুলবশত ওই ফাইল ডাউনলোড করেছেন। তিনি সংস্থার কম্পিউটারে নিজের কন্যার কলেজের হস্টেল সম্পর্কে খোঁজখবর নিচ্ছিলেন। তখনই কোনও ভাবে ফাইলগুলি ডাউনলোড হয়ে গিয়েছিল বলে জানায় ইডি। এর পর লালবাজার থেকে ইডিকে তলব করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সংস্থা জানিয়ে দেয়, নতুন করে তাদের আর কিছু বলার নেই।
নিয়োগ মামলা থেকে নিষ্কৃতি চেয়ে অভিষেক আগেই হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার শুনানি শেষ হয় মঙ্গলবারই। বিচারপতি রায় ঘোষণার আগে ওই একই মামলার মধ্যে লিপ্‌স অ্যান্ড বাউন্ডস নিয়ে নতুন আবেদন করেন অভিষেক। এতে বিচারপতি অসন্তুষ্ট হয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago