খবর লাইভ : দল বদলের পরেই কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অপরাধের সংখ্যা বেড়েছে? প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। বুধবার রাজ্যের উদ্দেশে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন, ‘‘শুভেন্দু যখন আপনাদের সঙ্গে ছিল তখন কি কোনও অপরাধ করেননি? দল বদলের পরেই অপরাধ বেড়ে গেল?’’
আরও পড়ুনঃ স্নাতক সানা,সোশ্যাল মিডিয়ায় সমাবর্তনের ছবি পোস্ট সৌরভ-ডোনার
তাঁর বিরুদ্ধে ২৭টি এফআইআর হয়েছে। এ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু। তিনি আদালতের কাছে রক্ষাকবচের আর্জি জানান। বুধবার ওই মামলার শুনানিতেই বিরোধী দলনেতার বিরুদ্ধে একের পর এক মামলা নিয়ে প্রশ্ন তোলে হাই কোর্ট। যার উত্তরে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, ‘‘হতে পারে তখন শুভেন্দু শৃঙ্খলাপরায়ণ ছিলেন। বিজেপিতে যাওয়ার পরে অন্যায় করছেন।
মামলার শুনানিতে আইনজীবী কল্যাণ সওয়াল করেন, ‘‘বিরোধী শিবিরে চলে গিয়েছেন মানে কোনও পদক্ষেপ নয়, এই যুক্তিও গ্রহণযোগ্য নয়।’’ তিনি প্রশ্ন তোলেন, “শুভেন্দু যদি বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে পাঁচটি জায়গায় গিয়ে পাঁচ বার গন্ডগোল করেন, তা হলে রাজ্য কি কোনও পদক্ষেপ করবে না?’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…