ইসরোকে শুভেচ্ছা জানিয়ে চন্দ্রযানের সাফল্য নিয়ে রাজনীতির অভিযোগ ইন্ডিয়া জোটের

 

খবর লাইভ : মুম্বইয়ে শেষ হয়েছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। একাধিক কমিটি গঠনের পাশাপাশি একাধিক ইস্যুতে এদিন মহাজোটে আলোচনা হয়েছে। তারই মধ্যে উঠে এসেছে ইসরোর চাঁদ জয় প্রসঙ্গ। তৃণমূলের তরফে প্রথমদিন থেকেই অভিযোগ করা হচ্ছিল, চন্দ্রযান ৩-এর সাফল্যেকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপি। লোকসভা ভোটের আগে ভারতীয় বিজ্ঞানীদের এই সাফল্যকে নিজের বলে চালানোর চেষ্টা করছেন মোদি। ইসরোর এই সাফল্য কারও একার নয়। গোটা দেশের। সেই নিয়ে প্রচার চালাতে হবে।

এবার ইন্ডিয়া জোটের বৈঠকেও এই আলোচনা উঠে এল। ইসরোর সাফল্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে অপচেষ্টা, তা রুখে দিতে হবে। বিষয়টি নিয়ে একমত জোটের নেতারা। ইসরো নিয়ে বিজেপির প্রচারের অপচেষ্টা নিয়ে সরব হন কেজরিওয়াল, স্ট্যালিনরাও। একইসঙ্গে এদিন ইসরোর সাফল্যতে বিজ্ঞানীদের শুভেচ্ছার জন্য আলাদা প্রস্তাবও পেশ করা হল ইন্ডিয়া জোটের তরফে।

এদিন জোটের তরফে ইসরোকে দেওয়া শুভেচ্ছা বার্তায় বলা হল, ‘ইন্ডিয়া দলগুলির তরফে আমরা গোটা ইসরো পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। অতীত এবং বর্তমানে ইসরোর অভাবনীয় সাফল্য গোটা দেশকে গর্বিত করেছে। ইসরোর যোগ্যতা এবং ক্ষমতা এই পর্যায়ে পৌঁছে দিতে ৬ দশক সময় লেগেছে। চন্দ্রযান ৩-এর সাফল্য গোটা বিশ্বকে শিহরিত করেছে।’ ইসরোর সূর্য মিশন আদিত্য এল-ওয়ানের সাফল্যও কামনা করছে ইন্ডিয়া জোট শরিকরা।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago