ইন্ডিয়া-র সমন্বয় কমিটি গঠন: ১৩জনের কমিটিতে অভিষেক, রাঘব, তেজস্বী

খবর লাইভ : শুক্রবার ইন্ডিয়া-র তৃতীয় বৈঠক। আর পরিকল্পনা মতোই এদিন তৈরি হল জোটের সমন্বয় কমিটি। আর সেই কমিটিতে জোর দেওয়া হয়েছে তরুণ তুর্কিদের উপর। কমিটিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন, তেমন রয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত, ডিএমকে প্রধান এম কে স্ট্যাটিন-সহ ১৩জন সদস্য। তবে, এই কমিটিতে নেই সোনিয়া বা রাহুল গান্ধী। সিপিএম-এর কোনও প্রতিনিধিও নেই। তবে, সিপিআইয়ের তরফ থেকে রয়েছেন ডি রাজা।

এদিনের বৈঠকে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন তাঁর বক্তব্যে সাধারণ ন্যূনতম কর্মসূচি তৈরি এবং সমন্বয় কমিটি গঠনের উপর জোর দেন। তিনি বলেন, কীভাবে বিজেপি দেশকে ধ্বংস করেছে এবং কীভাবে ইন্ডিয়া জোট বিজেপি সরকারের ভুল সংশোধন করতে চায় তা দেশবাসীর সামনে তুলে ধরবেন সমন্বয় কমিটির সদস্যরা।

এই কমিটি দেখে রাজনৈতিক মহলের মত, তরুণ প্রজন্মকে সামনের সারিতে নিয়ে এসে ইন্ডিয়া জোটের প্রচারে নামাতে চাইছে ইন্ডিয়া জোট। অত্যন্ত সুবক্তা বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জনসভা মানেই জনজোয়ার। সেই কারণে তাঁকে সমন্বয় কমিটিতে রাখা হয়েছে। একই সঙ্গে রাঘব চাড্ডা- তরুণ সাংসদ। অল্প দিনের মধ্যে রাজনীতিতে নিজের জায়গা করেছেন। রয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব। বিহারের রাজনীতিতে হাত পাকাচ্ছেন এই তরুণ নেতা। বর্তমানে দলের পাশাপাশি সামলাচ্ছেন মন্ত্রিসভা। সঞ্জয় রাউত শিবসেনা দলের মুখপাত্র ও মুখপত্রের সম্পাদক। ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির ভূস্বর্গে জনভিত্তি মজবুত। এই কমিটিতে উল্লেখযোগ্য ভাবে রয়েছে এনসিপি নেতা শরদ পাওয়ায়। তাঁর দলের ভাঙাভাঙিতে এখন শরদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, ইন্ডিয়া-য় থাকায় তাঁকে গুরুত্ব দিতে চাইছে জোট। এই সব দিক খেয়াল রেখেই সমন্বয় কমিটি গঠন বলে মনে করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago