চাকরি খুইয়ে চরম কষ্টে দিন কাটছে ‘বিস্ময় বালক’ তথাগতর

খবর লাইভ : এক সময়ের ‘বিস্ময় বালক’ বর্তমানে বেকার। বর্তমানে তাঁর বয়স ৩৫ ছাড়িয়েছে। হ্যাঁ, বিহারের বাসিন্দা তথাগত অবতার তুলসীর কথা বলা হচ্ছে। বিহারে সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই পদার্থবিদ পরিচিত ভারতের ‘বিস্ময় বালক’ হিসাবে বেশি পরিচিত। তথাগত খ্যাতির শীর্ষে পৌঁছন খুব কম বয়সে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-র কনিষ্ঠতম অধ্যাপক হিসাবেও তাঁর নাম সংবাদ শিরোনামে উঠে আসে। মাত্র ২২ বছর বয়সেই আইআইটি বম্বের অধ্যাপক হন তিনি। এছাড়াও মাত্র ৯ বছর বয়সে তিনি স্কুলের গণ্ডি পেরোন তিনি। ১১ বছর বয়সেই তথাগত পদার্থবিদ্যায় স্নাতক হন। বয়স ১২ পেরোতে না পেরোতেই পাটনা সায়েন্স কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন।

স্নাতকোত্তর ডিগ্রি শেষে তথাগত ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে (আইআইএসসি) ভর্তি হন। ২০০৯ সালে তিনি আইআইএসসি থেকে পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা শেষ করেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২১। ২০১০ সালের জুলাইয়ে বম্বে আইআইটি থেকে ডাক পান তথাগত। চুক্তির ভিত্তি সহকারী অধ্যাপক পদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় তাঁকে। বম্বে আইআইটিতে গবেষণারত পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব তুলে দেওয়া হয় তথাগতর হাতে। এরপর সবকিছু ভালোই চলছিল। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার ৯ বছর পর, অর্থাৎ ২০১৯ সালে চাকরি থেকে বরখাস্ত করা হয় ‘বিস্ময় বালক’কে। তবে আইআইটি থেকে চাকরি যাওয়ার পর তিনি আর চাকরি পাননি। মুম্বাইও ফেরেননি। পাটনায় পৈতৃক বাড়িতে ভাইয়ের সঙ্গে থাকেন তথাগত।

২০০১ সালে তথাগত প্রথম সংবাদপত্রের শিরোনামে আসেন। তৎকালীন কেন্দ্রীয় সরকার তাঁকে একটি নোবেল বিজয়ী সম্মেলনে অংশগ্রহণের জন্য জার্মানিতে পাঠিয়েছিল। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার কম্পিউটার বিজ্ঞানীর সঙ্গে যৌথ উদ্যোগে একটি গবেষণাপত্র লিখেছিলেন তথাগত। আর সেই গবেষণাপত্র কখনও প্রকাশিত হয়নি। তথাগতকে এক সময় এশিয়ার সবচেয়ে প্রতিভাবান তরুণ হিসাবে অভিহিত করা হয়েছিল।

তথাগত আরও জানান, ২০১১ সালে তাঁর জ্বর হয়েছিল। তারপরই তাঁর শরীরে অ্যালার্জি হয়। দু’বছর ধরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তিনি ২০১৩ সালে চার বছরের ছুটি নিয়ে পটনা চলে যান। আর তারপরই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বম্বে আইআইটি। এতদিন ছুটি নেওয়ার কারণেই এমন পরিণতি তাঁর। তবে তথাগত জানিয়েছেন, আগামীদিনে আইনের রাস্তায় হাটতে চলেছেন তিনি। যেভাবেই হোক তাঁকে যেন তাঁর চাকরি ফিরিয়ে দেওয়া হয় এমনটাই আবেদন বিস্ময় বালকের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago