খবর লাইভ : এক বছরের সন্তানকে খুনের হুমকি দিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক। বুধবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
জানা গিয়েছে, কুলতুলি থানা এলাকার এক গৃহবধূ রাতের বেলায় তার ১ বছরের কন্যা সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন। স্বামী কারখানায় কাজ করেন। কাজ সেরে তার বাড়ি ফিরতে মধ্যরাত হয়ে যায়। মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন নির্যাতিতা। অভিযোগ রাত্রি ১১টার পরে অভিযুক্ত নির্যাতিতার বাড়িতে ঢুকে তার মেয়েকে খুন করার হুমকি দেয়।
এমনকী নির্যাতিতারও গলা টিপে ধরে। তাকেও মেরে ফেলার ভয় দেখিয়ে জোর করে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মধ্যরাতে তার স্বামী ফিরে এলে পালিয়ে যায় অভিযুক্ত বাবুরালী গাজী। নির্যাতিতার স্বামী, স্ত্রীর কাছে সমস্ত কিছু শুনে অভিযুক্তের পেছনে ধাওয়া করে। পরে গ্রামবাসীদের সাহায্যে তাকে ধরে কুলতুলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ এক ঘণ্টায় শেষ ভারত-পাক ম্যাচের টিকিট!
এই ঘটনায় এদিন সকালে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার আদালতেও পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…