খবর লাইভ : মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠকের আগেই দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী চেয়ে লোকসভার ভোট প্রচারে নামতে চাইল আম আদমি পার্টি। দলের মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর বুধবার সাংবাদিক বৈঠকে ‘বিরোধী জোটের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী’ হিসাবে কেজরিওয়ালের নাম উল্লেখ করলেন।
তাঁর দাবি, ‘‘কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পদে নরেন্দ্র মোদীর একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বী হতে পারেন কেজরীওয়াল।’’ প্রশাসনিক এবং শিক্ষাগত যোগ্যতাতেও খড়্গপুর আইআইটি থেকে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস)-এর প্রাক্তন অফিসার কেজরীওয়াল এগিয়ে বলে দাবি করেন আপ মুখপাত্র।
আরও পড়ুনঃ অধীরের আপত্তি, টিভি চ্যানেলে আর কংগ্রেসের মুখপাত্র নয় ‘নেড়া’ কৌস্তভ
গত ২৩ জুন পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের আহ্বানে ১৭টি বিরোধী দলের প্রথম বৈঠক হয়। ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে ২৬টি দলের শীর্ষনেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে ‘ইন্ডিয়া’। আগামী বৃহস্পতি ও শুক্রবার মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র সহযোগী দলের নেতারা বৈঠকে বসছেন। সেখানে জোটের আহ্বায়কের নাম ঘোষণা এবং পতাকা প্রকাশ করা হতে পারে।
তবে ওই বৈঠকের আগে কেজরিওয়ালের নাম এভাবে সামনে আসায় জোটের অস্বস্তি বাড়ার সম্ভাবনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…