খবর লাইভ : বৃহস্পতি-শুক্র দুদিন মুম্বইয়ে INDIA জোটের মেগা বৈঠক। তার আগে বুধবার মায়ানগরীতে পৌঁছেই খবরের সব আলো শুষে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিমানবন্দর থেকে সোজা যান ‘জলসা’য় বিগ বি-র বাড়ি। সেখানে রাখি উৎসব পালন করে বাংলার মুখ্যমন্ত্রী যান ‘মাতশ্রী’তে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে।
সেখানে গিয়ে উদ্ধবকে রাখি পরিয়ে দেন মমতা। উপস্থিত ছিলেন উদ্ধবের স্ত্রীও। তাঁর হাতেও রাখি বেঁধে দেন তৃণমূল সুপ্রিমো। বাল ঠাকরের ছবিতে প্রণাম করেন মমতা। বেশ কিছুক্ষণ সেখানে থেকে বেরিয়ে যান তিনি। বাংলার মুখ্যমন্ত্রীর সৌজন্যে আপ্লুত ঠাকরে দম্পতি।
বৃহস্পতিবারই ইন্ডিয়া জোটের বৈঠক সেই জোটের শরিক রয়েছে শিব সেনা এবং সমাজবাদী পার্টি বৈঠকের আগের সন্ধে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকুর সঙ্গে তৃণমূল সভানেত্রীর আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…