খবর লাইভ : ফের ইতিহাস গড়লেন নীরাজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। ফাইনালে জ্যাভলিন ছুড়লেন ৮৮.১৭ মিটার দূরে।
এদিন শুরুটা ভালো হয়নি নীরজের। ফাইনালে প্রথম থ্রোটি ফাউল করে ফেলেন নীরজ। দ্বিতীয় থ্রোতে আর ভুল করেননি। ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। নীরজের তৃতীয় থ্রোয়ের দূরত্ব ছিল ৮৬.৩২ মিটার। চতুর্থ থ্রোয়ে ৮৪.৬৪ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন নীরজ। পঞ্চম থ্রোয়ে ৮৭.৭৩ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী।
আরও পড়ুনঃ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন এইচএস প্রণয়
জ্যাভলিনের ফাইনালে তিন জন ভারতীয় জায়গা করে নিয়েছিলেন। নীরজ ছাড়াও ছিলেন কিশোর জেনা এবং ডিপি মানু। ফাইনালে তাঁরা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে। ফাইনালে প্রথম তিনটি থ্রোয়ের পর সেরা আট জনকে বেছে নেওয়া হয়। তাঁরা আরও তিনটি করে থ্রো করার সুযোগ পান। মোট ছ’টি থ্রোয়ের পরেও নীরজকে টপকাতে পারেননি কেউ। অন্যদিকে পাকিস্তানের আর্শাদ নাদীম ৮৭.৮২ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থানে শেষ করেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…