খবর লাইভ : রবিবার সকালে হঠাৎ করেই বিস্ফোরণের কান ফাটানো শব্দে কেঁপে উঠল বারাসতের নীলগঞ্জ এলাকা৷ ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর আশঙ্কা৷ হাসপাতালে বাড়ছে আহত শিশু এবং মহিলার সংখ্যা৷ হতাহতের সংখ্যা এগরার ঘটনাকে ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা৷ এলাকায় পৌঁছেছে সিআইডি-র বম্ব স্কোয়াড৷
জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় সংশ্লিষ্ট বাড়ির ছাদ৷ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় মৃতদেহ৷ পাশের বাড়ির চিলেকোঠা থেকে, গাছের ডাল, সব জায়গা থেকেই উদ্ধার হচ্ছে ক্ষতবিক্ষত দেহ৷ আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায়৷ স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন বহু দিন ধরেই বেআইনি ভাবে এই বাজি কারখানা চলছিল৷ ঘটনার পরে শ্লোগানও তোলেন এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা৷ আঙুল তোলেন এলাকার বিধায়ক তথা রাজ্যে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বিরুদ্ধে৷
আরও পড়ুনঃ ‘চন্দ্রযান-৩ মিশন নারী ক্ষমতায়নের প্রমাণ’, ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী
ঘটনার পর পরই এদিন ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার এবং ডিআইজি৷ পুলিশ সুপার বলেন, ‘‘এই ঘটনায় যাঁরা যুক্ত আমরা ব্যবস্থা নেব। এখনও পর্যন্ত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ কজন মারা গিয়েছে হাসপাতালে থেকে জেনে তারপর বলব৷ ঘটনা একটা ঘটেছে৷ তাতে আইন শৃঙ্খলা আমরা দেখেছি..৷’’ দমকলবাহিনী সূত্রের দাবি, এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার হয়েছে৷ তবে স্থানীয়দের বক্তব্য মৃতের সংখ্যা ১২ ছাড়িয়েছে৷
এখনও হাসপাতালে চিকিৎসা চলছে আট জনের। তাঁরা হলেন, ২০ বছরের রেশমা খাতুন, ১৭ বছরের মাসুমা খাতুন, ৪০ বছরের আশুরা বিবি, সারিনা বিবি, ১৪ বছরের সানাউল আলি, ৫০ বছরের শমসের আলি, ৫২ বছরের সাইদুল আলি। আহতদের মধ্যে একটি ৮ বছরের বালকও রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…