খবর লাইভ : গত সোমবার লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থায় প্রায় ১৮ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, এই সংস্থায় উচ্চ পদে কাজ করতেন নিয়োগ মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তল্লাশির পর সংস্থার কর্মী চন্দনের মোবাইলও বাজেয়াপ্ত করা হয়। লালবাজারে চন্দন দাবি করেছেন, গত ২১ অগস্ট তল্লাশির সময় কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়েছিলেন ইডির আধিকারিকেরা। সে সময়ই কিছু ফাইল তাঁরা ডাউনলোড করে নেন বলে অনুমান তাঁর।
আরও পড়ুনঃ চন্দ্রযান সাফল্যে ইসরোয় মোদি
লিপ্স অ্যান্ড বাউন্ডসের কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, তাঁদের সংস্থায় তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকেরা চলে যাওয়ার পর দেখা গিয়েছে, কম্পিউটারে অচেনা ফাইল ডাউনলোড করা। ১৬টি মাইক্রোসফ্ট এক্সেল ফাইল ডাউনলোড করা হয়েছে বলে অভিযোগ। চন্দন পুলিশকে জানান, এই ফাইলগুলি তাঁদের সংস্থার কোনও কর্মী ডাউনলোড করেননি। ইডি আধিকারিকেরা করেছেন।
এই মর্মে লালবাজারে অভিযোগ জানানো হলে শুক্রবারই লিপ্স অ্যান্ড বাউন্ডসের অফিসে যান তদন্তকারী আধিকারিকেরা। প্রাথমিক ভাবে তদন্ত করার পর সংস্থার দু’টি কম্পিউটার তাঁরা সঙ্গে নিয়ে আসেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…