খবর লাইভ : পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল শনিবার। বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশও দিয়েছিলেন বিচারক। কিন্তু আচমকাই ঘুরে গেল মোড়। যাদবপুরকাণ্ডে ধৃত দুই ছাত্র মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তের বিরুদ্ধে আবার নতুন ধারায় মামলা করল পুলিশ। এ বার তাঁদের বিরুদ্ধে উঠল সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগ। সরকারি আইনজীবী জানালেন, যতই বাচ্চা বলা হোক, ‘পরিণত’দের মতোই কাজ করেছেন দুই অভিযুক্ত। পুলিশের দাবি মেনে নতুন এই মামলায় আগামী বুধবার পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশই দিল আলিপুর আদালত।
অন্য দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয় বার চিঠি পাঠিয়েছে শিশু সুরক্ষা কমিশন। সূত্রের খবর, আগের পাঠানো নোটিসের প্রেক্ষিতে যে জবাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছেন, তাতে সন্তুষ্ট নয় কমিশন। ওই জবাবে যথেষ্ট তথ্য নেই বলেই তাদের দাবি। সে কারণেই তৃতীয় চিঠি। তবে যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় শিশু সুরক্ষা কমিশনের চিঠি পাঠানোর এক্তিয়ার রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। যদিও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই অভিযোগ মানতে চাননি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…