খবর লাইভ : ফের বাবা হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী হেজেল কিচ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন যুবরাজ নিজেই। যুবি মেয়ের নাম রেখেছেন অরা। যুবরাজ এবং তাঁর স্ত্রী হেজেলের আগে একটি পুত্র সন্তান আছেন। যার নাম রেখেছেন ওরিয়ন।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যুবি যেখানে দেখা যাচ্ছে, তাঁরা চারজনেই খাটের উপর বসে। হেজেলের কোলে তাঁদের ছেলে ওরিয়ন এবং যুবরাজের কোলে তাঁদের কন্যা, অরা। দুজনের মুখেই দুধের বোতল। ক্যাপশনে লেখেন,” নিদ্রাহীন রাত এখন আরও বেশি আনন্দের হয়ে উঠেছে। ছোট রাজকন্যা অরাকে স্বাগত। আমাদের পরিবার এ বার সম্পূর্ণ।” তবে ছবি দেখে মনে হয়েছে কন্যা সন্তানের জন্ম বেশ কিছু দিন আগেই হয়েছে। তাঁর এই পোস্টে পর অনেকেই শুভ কামনা জানিয়েছেন।
২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন যুবরাজ এবং হেজেল কিচ। কয়েক বছর আগে তাঁদের প্রথম সন্তান ওরিয়নের জন্ম হয়। আর এবার তাদের ঘরে এল কন্যা সন্তান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…