বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন এইচএস প্রণয়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে থাইল্যান্ডের ভিটিদসর্নের বিরুদ্ধে প্রথম সেটে জয় পেয়েও ম্যাচ হারলেন ভারতীয় শাটলার। ম্যাচের ফলাফল ২১-১৮, ১৩-২১, ১৪-২১। এই হারের ফলে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না প্রনয়ের। ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হলো ভারতীয় শাটলারকে।
শুরুটা ভালোই করেন ভারতীয় শাটলার। প্রথম সেটে এইচএস প্রণয় থাইল্যান্ডের কুনলাভুট ভিটিদসর্নের বিরুদ্ধে ২১-১৮ ফলাফলে জেতেন। আত্মবিশ্বাসী প্রণয় দ্বিতীয় সেটেও ভাল শুরু করেন। দ্বিতীয় সেটের শুরুতে ৪-০ এগিয়ে যান। এরপর থাই এর এই খেলোয়াড় খেলায় ফিরে আসেন এবং ৭-৭ ফলাফল করেন। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটে ১৩-২১ ফলাফলে পরাজিত হন প্রণয়।
আরও পড়ুনঃ ফের একসঙ্গে শাহরুখ -অমিতাভ ! কিং খানের বাড়ির বাইরে পুলিশি প্রহরা
তৃতীয় সেটে ব্যাডমিন্টনের বিশ্ব র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে থাকা ভিটিদসর্নের কাছে ২১-১৪ ফলাফলে পরাজিত হন প্রণয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…