পাক গুপ্তচরদের গোপন তথ্য পাচারের অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার বিহারের যুবক

খবর লাইভ : পাক গুপ্তচরদের দেশের একাধিক গোপন তথ্য পাচারের অভিযোগ। আর সেই অভিযোগেই এবার শহর কলকাতা থেকে গ্রেফতার এক ব্যক্তি। জানা গিয়েছে, ধৃতের নাম ভক্ত বংশী ঝা। বিহারের দাড়ভাঙ্গার বাসিন্দা সে। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ভক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। আর ধৃতকে পাকড়াও করতেই তার মোবাইল থেকে দেশ সম্পর্কিত একাধিক ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে বলে খবর। ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে এসটিএফ।

তদন্তকারীরা জানিয়েছেন, ভক্ত একাধিক সময়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য, নথি, ছবি পাক গুপ্তচরদের কাছে পাঠিয়েছিল। আর সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, শেষ তিন মাস ভক্ত কলকাতাতেই ছিল। তার আগে দিল্লিতে একটি কুরিয়ার সংস্থায় কর্মরত ছিল বিহারের বাসিন্দা। কলকাতায় বিভিন্ন সময়ে ছোট কাজ করত ভক্ত। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হানি ট্র্যাপের মাধ্যমে দেশের উচ্চ পদস্থ কর্তা কিংবা সেনাবাহিনীর জওয়ানদের ফাঁসানোর কাজে যুক্ত ছিল সে। দেশের তথ্য হাতিয়ে পাক গুপ্তচরকে পাঠাত সে।

আর বিষয়টি নজরে আসতেই সেনা বাহিনীর ইন্টেলিজ্যান্স দফতরের তরফ থেকে কলকাতা এসটিএফকে খবর দেওয়া হয়। ভক্তের ব্যাপারে সমস্ত তথ্য জোগাড়ের কাজ শুরু হয়। গত কয়েকমাস ধরেই কলকাতা শ একাধিক জায়গায় ভক্তের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। অবশেষে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago