খবর লাইভ : শনিবার ২৪ ঘণ্টা বনধ পাহাড়ে।মাটিগাড়ায় ছাত্রী মৃত্যুর আঁচে গুরুংয়ের ডাকে সকাল থেকেই থমথমে দার্জিলিং । এমনিতেই উত্তরে প্রবল বৃষ্টি, তার সঙ্গে বনধ থাকায় বিপাকে পর্যটকরা। দোকানপাট বন্ধ, বন্ধ স্কুলও। বিমল গুরুঙের গোর্খা জনমুক্তি মোর্চা বনধের ডাক সমর্থন করেছে গোর্খা সেবা সেনা, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি এবং বিজেপি ।
ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা।একে প্রবল বৃষ্টি, তাতে বনধ আরও জোরাল। মাটিগাড়ায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা, তাতে বাধা দেওয়ায় খুনের অভিযোগের ঘটনায় এখন তপ্ত উত্তরবঙ্গ। অভিযোগ পাওয়ার ৬ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকাল থেকে কোনও গাড়ি চলছে না, তাই পর্যটকরা কিছুটা হলেও সমস্যায় পড়েছেন। একনাগরে বৃষ্টিতে এমনিতেই দোকান বাজার বন্ধ। তার সঙ্গে আজকের এই বনধের কারণে কার্যত হোটেল বন্দি হয়ে থাকতে হচ্ছে পর্যটকদের। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। আগামিকাল অর্থাৎ রবিবার সকাল ছটা পর্যন্ত এই বনধ চলবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…